এক্সপ্লোর

Cyclone Dana : ‘দানা’ কতটা শক্তি নিয়ে ধাক্কা দেবে কলকাতাকে? কখন থেকে শুরু দুর্যোগ?

Kolkata Dana Cyclone Effect : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার কেন্দ্রাপাড়া ও ভদ্রকের মাঝামাঝি ধামারায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

কলকাতা : ভোরেই বঙ্গোপসাগরে দানা বাঁধল ঘূর্ণিঝড় ‘দানা’। ক্রমেই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঝড়টি। জলের ওপর দিয়ে আসার সময় শক্তি বাড়াতে বাড়াতেই অগ্রসর হয় ঝড়। 

আবহাওয়া দফতর থেকে শেষ পাওয়া খবর অনুসারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সাগর দ্বীপ থেকে ৬৩০ কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ল্যান্ড ফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার কেন্দ্রাপাড়া ও ভদ্রকের মাঝামাঝি ধামারায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

‘দানা’র আগমন ঘটনার আগেই জারি হয়েছে কমলা সতর্কতা। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। দমকা হাওয়ার ১০০ কিলোমিটারের বেশি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগ বাড়বে।   

বুধবার বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাতের দিকে হালকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুক্রবার কলকাতাতে মূলত হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  সঙ্গে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এবং ৫০ থেকে ৬০ দমকা হাওয়ায় ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত ঝড়ের আশঙ্কা।

বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার  বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  

আরও পড়ুন :

লক্ষ্মীবারেই তাণ্ডব চালাতে পারে 'দানা', লাল সতর্কতা জারি কলকাতায় ! প্রথম ধাক্কা কোথায়? 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget