এক্সপ্লোর

Cyclone Jawad Update : আবহাওয়ার উন্নতি, পর্যটকদের ভিড়, দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে দিঘা সি বিচ

Digha Cyclone Jawad Update : দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে সি বিচটহল দিচ্ছে পুলিশএখন স্বাভাবিক মুড়িগঙ্গা নদী

সন্দীপ সরকার, ঋত্বিক প্রধান ও হিন্দোল দে,পূর্ব মেদিনীপুর: সোমবার সকাল থেকে আকাশে মেঘ ও রোদের লুকোচুরি। নিম্নচাপের প্রভাব কাটিয়ে স্বাভাবিক ছন্দে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘা। তবে দুর্ঘটনা এড়াতে এখনও জারি রয়েছে সতর্কতা।

পর্যটকরা যাতে সমুদ্রে নামতে না পারেন, তারজন্য দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে সি বিচ। সেইসঙ্গে টহল দিচ্ছে পুলিশ। 

পর্যটকরা বলছেন, প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়, দূর থেকে দেখছি, দুর্ঘটনা কম হবে। কেউ আবার বলছেন, সি বিচের অনেক দূরেই আছি, পুলিশ যেতে দিচ্ছে না, পুলিশ নজর রেখেছে। 

অন্যদিকে আকাশ কিছুটা পরিষ্কার হতেই সমুদ্রে নামে মাছ ধরার কয়েকটি ট্রলার। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রবিবার রাতে জলস্তর বাড়লেও। 

আরও পড়ুন : 

জমেছে জল, বিদ্যুৎঘটিত বিপদ এড়াতে কী করবেন


দুর্যোগ কাটায় বকখালির সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এদিকে, আবহাওয়ার উন্নতি হওয়ায় পাথরপ্রতিমা ও নামখানায় ফের শুরু হয়েছে ফেরি চলাচল। কাকদ্বীপ লট এইট থেকে সাগরের কচুবেড়িয়া পর্যন্ত চলছে ভেসেল। বকখালিতে ভোররাত পর্যন্ত বৃষ্টি হলেও, সকালে মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। আবহাওয়ার উন্নতি হওয়ায় সৈকতে পর্যটকদের ভিড়। 


অন্যদিকে, জওয়াদের প্রভাবে রাতভর হুগলি জেলায় ভারী বৃষ্টি হয়েছে । সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, ধনেখালি-সহ বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে জল জমেছে। মাথায় হাত চাষিদের। অবিরাম বৃষ্টিতে কপি, বেগুন, টোম্যাটো, লঙ্কা, পেঁয়াজ, শাক খেত জলমগ্ন। আলু খেতেও জল। কৃষকদের দাবি, সদ্য বসানো আলুর বীজ নষ্ট হয়েছে। অন্যদিকে, জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায়, মাটি শুকিয়ে আলু বসাতে দেরি হবে। ততদিনে আলু চাষের সময় পেরিয়ে যাবে বলে কৃষকদের দাবি। এর ফলে আগামী বছর আলুর ফলন কমবে বলে আশঙ্কা। 

এখন কাটছে দুর্যোগ। আগামী ৬ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপ। এগোচ্ছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ গোটা রাজ্যেই আজ থেকে আবহাওয়ার উন্নতি। 
তবে নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় আজ বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget