এক্সপ্লোর

Cyclone Remal Landfall: আজ রাতেই আছড়ে পড়বে রেমাল, কলকাতা-সহ আর কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা জানুন

Cyclone Remal Updates: বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

কলকাতা: ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে। রাত ১১টা থেকে ১টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে রেমাল। ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে, তার জেরে কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে রোমাল। (Cyclone Remal Landfall)

বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে মে মাসে ফের দুর্যোগের প্রকোপ পশ্চিমবঙ্গের শিয়রে। এই নিয়ে গত পাঁচ বছরে মে মাসেই একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে ছিল ইয়াস এবং আমফান। এবার ঘূর্ণিঝড় রেমালকে ঘিরে আশঙ্কা দানা বাঁধছে। এই মুহূর্তে স্থলভাগ থেকে বেশ খানিকটা দূরে রয়েছে সে। মধ্যরাতে আছড়ে পড়বে। (Cyclone Remal Updates)

রবিবার সকাল থেকেই যদিও মুখভার কলকাতার আকাশ। হাওয়ার দাপটও রয়েছে। বেলা যত বাড়বে, পরিস্থিতির ততই অবনতি ঘটবে বলে আশঙ্কা আবহবিদদের। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এভার আগেভাগেই তৈরি প্রশাসন। সন্ধে থেকেই কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। রাজ্য সরকারের তরফে বিভিন্ন জায়গায় মাইকে প্রচার চলছে। কলকাতা বিমানবন্দর এবং রেলের তরফেও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ দুপুর ১২টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত সমস্ত উড়ান আপাতত বাতিল কলকাতা বিমানবন্দরে। কাল পরিস্থিতি কেমন থাকে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ৩৯৪টি বিমান বাতিল হয়েছে, যার মধ্যে ৩৪০টি অন্তর্দেশীয় এবং ৫৪টি আন্তর্জাতিক বিমান। 

আরও পড়ুন: West Bengal Remal Update : স্মৃতিতে আমফান, ইয়াস ! রেমালকে ঘিরে চূড়ান্ত সতর্কতা উপকূলে, কোথায় ক্ষতি হবে সবথেকে বেশি?

এর আগে, আমফানের সময় ঝড়বৃষ্টিতে রানওয়ে, ট্যাক্সিওয়েতে জল জমে যায়। এবার কলকাতা বিমানবন্দর আগে থেকেই সতর্ক। সমস্ত কর্মীর ছুটি বাতিল হয়েছে। পাম্পিং মেশিন দিয়ে জল বের করার ব্যবস্থা করে রাখা হয়েছে। সকলকে তৎপর থাকতে বলা হয়েছে। রেলের তরফে আজ রাত ১১টার পর একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ প্রায় ৪৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, আগামী কাল সকাল ৬টা পর্যন্ট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। দূরপাল্লার একাধিক ট্রেনও বাতিল হয়েছে। কলকাতা পুরসভার তরফে বিপজ্জনক গাছগুলি কেটে ফেলা হচ্ছে, বিদ্যুতের তারের উপর না পড়ে। 

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এর প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও। 

এর পাশাপাশি, সোমবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।  বীরভূম, দুই দিনাজপুর, মালদায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget