এক্সপ্লোর

Cyclone Remal Effect: রেমালের তাণ্ডবে ভেঙেছে নদীবাঁধ, প্লাবনের আশঙ্কা গোসাবায়

South 24 Pargnas: এমনিতেই বেহাল ছিল নদীবাঁধ, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এবার তা ভেঙে পড়েছে।

শান্তনু নস্কর, গোসাবা: রেমালের তাণ্ডবে (Cyclone Remal Effect) ভেঙেছে দীর্ঘদিন ধরেই বেহাল গোমর নদীর বাঁধ। আতঙ্কে রাতের ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালয় গ্রামের বাসিন্দাদের। সেচ দফতর ও প্রশাসনিক আধিকারিকদের জানানো সত্ত্বেও কংক্রিটের বাঁধ নির্মাণ হয়নি, অভিযোগ খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ের। সেচ দফতরের সহায়তায় অস্থায়ী বাঁধ মেরামতিতে নেমেছেন আতঙ্কিত গ্রামবাসীরা। 'বাঁধে মাটি দেওয়ার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক গ্রামবাসী। তাঁকে গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্লাবনের আশঙ্কা গ্রামবাসীদের: এমনিতেই বেহাল ছিল নদীবাঁধ, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এবার তা ভেঙে পড়েছে। প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম ছুটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালয় গ্রামের বাসিন্দাদের। আর এই পরিস্থিতির জন্য, প্রশাসনের একাংশকেই দায়ী করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবপ্রসাদ সরকার। তিনি বলেন, "আমরা জানিয়েছি প্রশাসনিক থেকে উপরে সেচ দফতর, SDO থেকে শুরু করে প্রত্য়েককেই আমরা জানিয়েছি। কাজ হচ্ছে না।'' দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে। স্থানীয় গোসাবা পঞ্চায়েত সমিতি এবং রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতেও শাসক দলের বোর্ড। কংক্রিটের বাঁধ নির্মাণ না হওয়ার জন্য় সেচ দফতর ও প্রশাসনিক আধিকারিকদের দুষলেন রাঙাবেলিয়া পঞ্চায়েতের সদস্য়। তাঁর অভিযোগ, "আয়লার বাঁধ, সেটাও যেমন দরকার, সেচ দফতর থেকে ব্লক পিচিং বলছে, গার্ড করে মাটিটাকে, যাতে না ধুয়ে যায়। এই ব্লক পিচিংটা যদি না হয়, তাহলে সুন্দরবনের মানুষ খুব বেহাল অবস্থায় পড়বে। প্রতিনিয়ত নোনা জলের হাত থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর।''                 

যদিও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৈলাস বিশ্বাস। তিনি বলেন, "গোসাবা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এবং সেচ দফতরের যৌথ উদ্য়োগে গোসাবা ব্লকের নদীবাঁধগুলোর কাজ হয়েছে। রাজ্য় সরকার যতটা সম্ভব সব দিক দিয়ে সাহায্য় করেছে নদীবাঁধ যাতে ভাল থাকে। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে আজকে কংক্রিকেট বাঁধের জন্য় রাজ্য় সরকার প্রস্তাব দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Cyclone Remal Effect: রেমালের প্রভাবে জলমগ্ন সবজির ক্ষেত, শঙ্কায় নন্দীগ্রামের কৃষকরা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget