এক্সপ্লোর

West Bengal Remal Update : স্মৃতিতে আমফান, ইয়াস ! রেমালকে ঘিরে চূড়ান্ত সতর্কতা উপকূলে, কোথায় ক্ষতি হবে সবথেকে বেশি?

Cyclone Remal Landfall Update : ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও। শুক্রবার থেকেই দিঘায় উত্তাল সমুদ্র।

আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। রবিবার মধ্যরাতে আর ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতেও। তাই আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখন থেকেই তৈরি রাখা হচ্ছে ফ্লাড শেল্টারগুলিকে। বিভিন্ন ব্লকে মজুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী। খোলা হয়েছে কন্ট্রোলরুম। সবথেকে বেশি ঝড়ের দাপট দেখা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। তাই আবারও বড় ক্ষতির আশঙ্কা করছেন জেলার মানুষ। 

দিঘায় উত্তাল সমুদ্র

ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও। শুক্রবার থেকেই দিঘায় উত্তাল সমুদ্র। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ফিরিয়ে আনা হচ্ছে মৎস্যজীবীদের।

দুর্যোগ মোকাবিলায় কী ব্যবস্থা ?

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাঁথির এসডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। দুর্যোগ মোকাবিলায় আগেভাগে সতর্কতা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন 'রেমাল' নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ আধিকারিকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন সরকার হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।      

কোন জেলায় কেমন হতে পারে ঝড়ের গতি ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, রবিবার  হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। উত্তর ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। হুগলি, পূর্ব বর্ধমানে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।  রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস, অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। তাই এবার রেমাল নিয়ে আতঙ্কে বঙ্গবাসী। 

        
আরও পড়ুন :

রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget