এক্সপ্লোর

Cyclone Remal Update: বন্ধ ফেরি সার্ভিস, শুরু মাইকিং, রেমাল মোকাবিলায় প্রস্তুতি হুগলিতে

Hooghly News: রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বন্ধ ফেরি সার্ভিস, গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার।

রেমাল মোকাবিলায় প্রস্তুতি হুগলিতে: রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কাল দুপুর থেকে সোমবার দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি, কলকাতা-হাওড়া-হুগলিতে ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা।  হুগলিতে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। বাঁধের পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। সেই মত মাঝি সহ মৎস্যজীবীদের গঙ্গায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। 

শনিবার ২৫ মে থেকে ২৭ মে অবধি তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। এদিন সকালে দেখা যায় চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে। তবে বহু যাত্রীর কাছে বন্ধের খবর না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাঁদের। সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। ঘুরপথে যেতে হচ্ছে।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ইয়াস ও আফমানে সময় প্রশাসন মানুষের পাশে থেকেছে। আবহাওয়া দফতর সূত্রে যা খবর রেমেল পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়বে। ইতিমধ্যে এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে। গঙ্গা এবং বিভিন্ন নদীপথে লঞ্চ ভেসেল পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হাওড়ায় শুরু মাইকিং, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত NDRF

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget