এক্সপ্লোর

Cyclone Remal Update: 'পুরো সহযোগিতা করব,' রেমালে বিপর্যস্তদের আশ্বাস মমতার

Mamata Banerjee: রেমাল-রোষে বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা। কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল।

কলকাতা: রেমাল-রোষে বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের প্রত্যক্ষ প্রভাব পড়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাদের বাড়ি ঘর ভেঙে গেছে, চাষের জমি নষ্ট হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, যারা সব হারিয়েছেন, প্রশাসন সব উদ্যোগ নেবে। 

পরিবারের পাশে থাকার আশ্বাস: এদিন কলকাতা উত্তর কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "যাঁদের সব চলে গেছে এই দুর্যোগে, যাঁরা সব হারিয়েছেন ঘর বাড়ি, ব্যবসা, চাষের জমি থেকে শুরু করে সব কিছু আমি তাঁদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেওয়ার কাল থেকেই করছেন আগামী দিনও করবেন। একটু স্বাভাবিক হলেই আমি নিজে এরিয়া সার্ভে করব। কাঁচা বাড়ি যাঁদের, যাঁদের বাড়ি ভেঙেছে, ফসল নষ্ট হয়েছে, তাদের সরকারের তরফ থেকে যেভাবে ত্রাণ দিচ্ছে, আমি কথা দিচ্ছি আমিও পুরো সহযোগিতা করব আপনাদের। আপনাদের চিন্তা করবার কারণ নেই। আমি জানি আপানারা দুশ্চিন্তায় আছেন।'' 

দুর্যোগের জেরে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, একে একে মৃত্য়ু হল ৬ জনের। রবিবার রাতে যখন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, তখন এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। NRS মেডিক্যাল কলেজে নিয়ে গেল চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণ ২৪ পরগনার নামখানায়, বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৌসুনি দ্বীপের বাসিন্দা বৃদ্ধা আজ সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। তখনই, গাছ উপড়ে রান্নাঘরের টিনের ছাউনির ওপর পড়ায় তিনি চাপা পড়েন। পূর্ব বর্ধমানের মেমারিতে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের। রাস্তার উপরে একটি কলাগাছ পড়ে ছিল। স্থানীয়দের দাবি, পাশে ছিড়ে পড়েছিল বিদ্যুতের তার। হুকিং করে এই বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। কলাগাছ সরাতে গেলে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হন।বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Remal Cyclone Update: উত্তরে দুর্যোগের আশঙ্কা, কবে স্বাভাবিক ছন্দে ফিরবে দক্ষিণবঙ্গ?

 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget