এক্সপ্লোর

Cyclone Remal Train Cancel : তছনছ করতে পারে ঝড় ! আগেভাগেই রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া থেকে

Cyclone Remal Update Train Cancel : আমফান, ইয়াসের দাপট থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্ক রেল। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হল।

সুনীত হালদার, হাওড়া : আবারও একটা ভয়াবহ ঝড়ের সম্মুখীন হতে বাংলা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল'। আছড়ে পড়তে পারে সাগর ও বাংলাদেশের খেপুপাড়া মাঝামাঝি এলাকায়। যার প্রভাবে রবিবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে ঝড় ও প্রবল বৃষ্টি। সব থেকে বেশি ক্ষতি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। ভোটের মধ্যেই দুর্যোগের অশনি সংকেত জেলায় জেলায়। আমফান, ইয়াসের দাপট থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্ক রেল। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার থেকেই সতর্ক রেলওয়ে। কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হল। দিঘাগামী বেশ কিছু লোকাল, এক্লপ্রেস ট্রেন বাতিল করল রেলওয়ে। 

ট্রেন তারিখ রুট  কী ব্যবস্থা
 ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ২৫ মে রুট ছোট করা হল, খড়্গপুর পর্যন্ত আসবে
২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস ২৬ মে বাতিল
০৮১৩৭  পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ২৬ মে বাতিল
০৮১৩৯  পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন ২৬ মে বাতিল
০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন ২৭ মে বাতিল
০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ২৭ মে বাতিল
২২৮৮৯  দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ২৬ মে  খড়্গপুর থেকে ছাড়বে
২২৮৯৮  দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২৬ মে বাতিল

রেল ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই তৎপর। উচ্চপর্যায়ে বৈঠক করেছেন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের। যে কোনওরকম বিপদ এড়াতে নেওয়া হয়েছে ব্যবস্থা।   

কত হতে পারে ঝড়ের গতিবেগ? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তখন তার গতিবেগ হতে পারে  ১১০ থেকে ১২০ কিলোমিটার  প্রতি ঘণ্টা।  বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা। তছনছ হতে পারে উপকূল। তাই ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকিং। সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমির বেশি।  পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। 

আরও পড়ুন : 

রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget