এক্সপ্লোর

Cyclone Sitrang: কতটা গভীর হতে চলেছে সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাব ? কতটাই বা দুর্যোগ হবে কলকাতায় ?

কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কবে ?

সঞ্চয়ন মিত্র, কলকাতা : কালীপুজোয় ( Kali Puja 2022 )  কি ভাসবে মহানগর ? মাটি হয়ে যাবে কি আলোর উৎসবের আনন্দ ? সবটাই এখন নির্ভর করছে ঘূর্ণিঝড় সিত্রাং ( Sitrang Cyclone ) -এর উপর। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে যেতে পারে ধনতেরস উৎসবের আগেই।  

আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। কতটা গভীর হতে চলেছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব ?  আবহাওয়া দফতরের পূর্বাভাস,  শনিবারই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। রবিবার তা আরও শক্তি বাড়িয়ে হবে, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা ।

সোমবার, কালীপুজোর দিন  গভীর নিম্নচাপ পরিণত হবে সিত্রাং ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার ঘূর্ণিঝড় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। আবহাওয়া দফতর সূত্রে খবর,

  • ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে।
  • তিন জেলাতেই প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
  • কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • এই পরিস্থিতিতে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

     আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা  সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুন্দরবন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেরি সার্ভিস তাই বন্ধ থাককে ২৪-২৫ অক্টোবরে।  এই দুই দিন সমুদ্রের ধারের পর্যটনকেন্দ্রে ওয়াটার বেসড অ্যাক্টিভিটিস বন্ধ রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে, মইপীঠ, ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে, নদী উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকে প্রচার। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিঘার সমুদ্র সৈকতেও নজরদারি চালাচ্ছে প্রশাসন।

    কালীপুজোর মধ্যেই রাজ্যের উপকূলের দিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পরিস্থিতি মোকাবিলায় তত্‍পর রয়েছে প্রশাসনও।  দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুক্রবার, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন, মুখ্যসচিব।  বৈঠকে ছিলেন, ২০টি দফতরের সচিবরা। নবান্নের তরফে জানানো হয়েছে, ঝড়ের কারণে একাধিক দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল হয়েছে পুরকর্মীদের একাংশেরও। শুক্রবার, কলকাতা পুরসভায় বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন মেয়র। প্রথম দফায় পুর আধিকারিকদের সঙ্গে মিটিং। দ্বিতীয় দফায়, ভার্চুয়াল বৈঠক করেন, উপকূলবর্তী এলাকার প্রশাসনের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget