এক্সপ্লোর

Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি

Saran Bridge Collapse: বিহারের সিওয়ান জেলার পাশের জেলাই সারণ।

পটনা: বর্ষা শুরু হতেই পর পর বিপর্যয় নেমে এসেছে। ফের একবার সেতু বিপর্যয় বিহারে। এবার সারণে সেতু ভেঙে পড়ল। বৃহস্পতিবার সকালে ভেঙে পড়ে সেতুটি। গত ২৪ ঘণ্টায় দু'টি সেতু ভেঙে পড়েছে সেথানে। সারণের সেতুটির বয়স ১৫ বছর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে পর পর সেতু বিপর্যয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। (Bihar Bridge Collapse)

বিহারের সিওয়ান জেলার পাশের জেলাই সারণ। রবিবার সেখানকার বানিয়াপুর এলাকায় গণ্ডকী নদীর উপর সেখানে ১৫ বছর আগে তৈরি একটি সেতু ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে সেতুটির মাঝের বেশ খানিকটা অংশ ধসে গিয়েছে বলে দেখা গিয়েছে। নদীর উপর বসানো স্তম্ভও মাঝখান থেকে ভেঙে গিয়েছে। সারণ এবং সিওয়ানের মধ্যে সংযোগ রক্ষা করত সেতুটি।  এই নিয়ে গত দু'দিনে সারণে তৃতীয় সেতু ভেঙে পড়ল বলে জানিয়েছেন জেলাশাসক আমন সমীর। (Saran Bridge Collapse)

কী কারণে সেতুটি ভেঙে পড়ল সেই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও স্থানীয়দের দাবি, সম্প্রতি নদী থেকে পলি তোলার কাজ শুরু হয়। তার পরই এই বিপত্তি। স্থানীয় প্রশাসন যদিও পলি তোলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।  সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জেলাশাসক বলেন, "১৫ বছর আগে সেতুটির নির্মাণ হয়। আমি ঘটনাস্থলে যাচ্ছি। প্রশাসনিক আধিকারিকরাও পৌঁছচ্ছেন। সেতু ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।"

আরও পড়ুন: Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টি চলছে। সেই কারণেও বিপর্যয় ঘটে থাকতে পারে। সব মিলিয়ে গত ১৭ দিনে বিহারে ১২টি সেতু ভেঙে পড়েছে। গত ১৮ জুন আরারিয়ায় একটি সেতু ভেঙে পড়ে, ২২ জুন, সিওয়ানে, ২৩ জুন পূর্ব চম্পারণে, ২৭ জুন কিষাণগঞ্জে, ২৮ জুন মধুবনিতে, ১ জুলাই মুজফ্ফরপুরে, ৩ জুলাই সিওয়ানে তিনটি, সারণে দু'টি।  বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুলাই ফের সারণেই সেতু ভেঙে পড়ল।

পর পর সেতু ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সমস্ত পুরনো সেতুগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি। সেতু রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজেও জোর দিতে বলেছেন তিনি। যদিও সেই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব। বার বার এই বিপর্যয়ের দায় কার, তার জবাব দিতে হবে বলে দাবি তুলেছেন তিনি।

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget