এক্সপ্লোর

Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র

Hemanta Soren Jharkhand CM: দুর্নীতি মামলায় গত পাঁচ মাস বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন হেমন্ত। ওই সময় মুখ্যমন্ত্রীর কুর্সি সামলাচ্ছিলেন চম্পাই।

রাঁচি: বিধানসভা নির্বাচনের আগে আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন হেমন্ত সোরেনের। বৃহস্পতিবার তৃতীয় বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। হেমন্তকে তাঁর জায়গা ফিরিয়ে দিতে গতকালই পদত্যাগ করেন চম্পাই সোরেন। এর পর বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত। (Hemant Soren)

দুর্নীতি মামলায় গত পাঁচ মাস বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন হেমন্ত। ওই সময় মুখ্যমন্ত্রীর কুর্সি সামলাচ্ছিলেন চম্পাই। গত ২৮ জুন হেমন্তের জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট।  এর পরই রাজ্যের মসনদে ফের তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের বৈঠক হয়। বৈঠক হয় I.N.D.I.A জোটেরও। সেখানে শরিক দল কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল হেমন্তর প্রত্য়াবর্তনে সায় দেয়। এর পর গতকাল রাতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পাই। (Hemanta Soren Jharkhand CM)

প্রথমে শোনা যাচ্ছিল, রবিবার শপথ নিতে পারেন হেমন্ত। কিন্তু এদিন বিকেলেই শপথবাক্য পাঠ করলেন তিনি। শপথগ্রহণের পর বলেন, "২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত মহাজোট মানুষের স্বার্থে কাজ করে এসেছে। রাজনৈতিক ওঠাপড়ার সময় চম্পাই সোরেন সেই কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন, কারণ আমি জেলে ছিলাম। আদালতের নির্দেশেই বেরিয়ে আসতে পারলাম।"

আরও পড়ুন: Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...

আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হেমন্ত জানিয়েছেন, তাঁর স্ত্রী কল্পনা সোরেনও মানুষেক কাজে আরও বেশি করে এগিয়ে আসহেন। নির্বাচনকে সামেন রেখে এখন থেকেই দলের সকলকে ঝাঁপিয়ে পড়তে আবেদন জানান তিনি। শপথগ্রহণের আগে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাবা শিবু সোরেনের সঙ্গেও দেখা করেন হেমন্ত। রবিবার হেমন্তের মন্ত্রিসভার শপথগ্রহণ বলে জানা গিয়েছে।

তবে মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন ঘটলেও, বিধানসভা নির্বাচনের আগে হেমন্তর সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, বাধ্য হয়ে পদত্যাগ করলেও চম্পাই অসন্তুষ্ট। দলের বৈঠকেও সেকথা জানান তিনি। পদত্যাগ করতে বলায় 'অপমানিত' বোধ করছেন বলে মন্তব্য করেন। ইতিমধ্যেই সেই নিয়ে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। ঝাড়খণ্ডে 'চম্পাই যুগের অবসান' বলে মন্তব্য করছে তারা।

ইস্তফাপত্র জমা দিয়ে চম্পাই যদিও জানান, জোটের সিদ্ধান্ত শিরোধার্য। শোনা যাচ্ছে, হেমন্ত সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন তিনি। এবছরের শেষ দিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। ২০১৯ সালে JMM নেতৃত্বাধীনু জোট ৪৭টি আসনে জয়ী হয়। বিজেপি জিতেছিল ২৫টি আসনে। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget