এক্সপ্লোর

DA Agitation At Eden Garden : KKR-এর জার্সি পরে কলকাতার দলকে সমর্থন, আবার প্ল্যাকার্ড হাতে বকেয়া DA চেয়ে প্রতিবাদ ইডেনে

KKR Vs Pujab Kings : ম্যাচ চলাকালীন গ্যালারিতে দাঁড়িয়ে DA-র দাবিতে অভিনব প্রতিবাদ জানান সরকারি কর্মীরা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : এবার ক্রিকেটের নন্দনকাননেও বকেয়া DA-র দাবিতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদের সাক্ষী থাকল মহানগরী। গতকাল ইডেনে IPL টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর সঙ্গে খেলা ছিল পাঞ্জাব কিংসের।  এদিন ম্যাচ চলাকালীন গ্যালারিতে দাঁড়িয়ে DA-র দাবিতে অভিনব প্রতিবাদ জানান সরকারি কর্মীরা।

প্ল্যাকার্ড হাতে DA-র দাবি জানানোর পাশাপাশি, KKR-এর জার্সি পরে কলকাতার দলকে সমর্থনও জানান আন্দোলনকারীরা।সম্প্রতি  DA-আন্দোলনের শততম দিনে শনিবার কলকাতায় মহামিছিল করে সংগ্রামী যৌথমঞ্চ। শহরের প্রাণকেন্দ্র দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পের হয়। কিন্তু  আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি ! এ দৃশ্য আগে দেখা যায়নি। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএ-বঞ্চনার এ ধরনের প্রতিবাদ এই প্রথম। পাশাপাশি ম্যাচ চলাকালীন কেকেআরের সমর্থনেও গলা ফাটান তাঁরা।

গত শনিবার, মহামিছিলে অংশ নেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে যায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল। সূত্রের খবর, সেই সময় বাড়িতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের জন্য় অভিষেকের বাড়ি কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছিল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে কিছুটা এগিয়ে মিছিল থেকে ওঠে চোর স্লোগান। টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরোয় সেদিন শান্তিপূর্ণ ভাবেই। এরপর আবার সোমবার ডিএ আন্দোলনকারীদের দেখা গেল খেলার মাঠে। 

আরও পড়ুন :

কালিম্পংয়ের এই বাড়ি থেকেই জন্মদিনে বেতারে কবিতা পাঠ, রবিস্মৃতি আঁকড়ে নিঃসঙ্গ গৌরিপুর হাউস

সূত্রের খবর, এর পর আন্দোলনের আঁচকে আরও তীব্র করার পথে হাঁটছে সংগ্রামী যৌথমঞ্চ। টানা অবস্থান আন্দোলন
,পেনডাউন, ধর্মঘট, মহামিছিলের পর সোমবার খাদ্যভবন ঘেরাও কর্মসূচি নেন আন্দোলনরত সরকারি কর্মীরা। লাগাতার কর্মবিরতির পরিকল্পনাও রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। 

একইসঙ্গে জেলায় জেলায় জেলাশাসকের দফতর ঘেরাও করারও পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দুর্নীতি আড়াল করতেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় ১৪৪ ধারা জারির উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে সল্টলেকে বিকাশ ভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারির উদাহরণ টেনেছেন DA-আন্দোলনকারীরা। তাঁদের দাবি, রাজ্যে শিক্ষা-দুর্নীতির অভিযোগ সামনে আসতেই একইভাবে গত বছর দুয়েক ধরে বিকাশ ভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হুমকি নিয়েও মুখ খুলেছেন   
DA-আন্দোলনকারীরা। তাঁদের দাবি, রাজ্যে কু-কথার রাজনীতি চলছে।                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget