এক্সপ্লোর

Abhishek Banerjee: শহিদ মিনারে অভিষেকের সভার বিরোধিতা, আদালতের দ্বারস্থ DA-আন্দোলনকারীরা

DA Agitators on Abhishek's Meeting in Court: শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হলেন DA-আন্দোলনকারীরা।

কলকাতা: শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হলেন DA-আন্দোলনকারীরা (DA Agitators)। আগামীকাল অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট (Calcutta High Court), আবেদন মামলাকারীদের।

আবেদনে বলা হয়েছে, আদালতের অনুমতিতে হাজার পাঁচেক DA-আন্দোলনকারী শহিদ মিনারের নীচে ধর্নামঞ্চে রয়েছেন। সেখানে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের সভায় ৪০-৫০ হাজার লোক হলে, গোলমালের আশঙ্কা রয়েছে। মামলাকারীদের আইনজীবীর দাবি, DA-মঞ্চের কাছে সভা করলে, সমস্যা হতে পারে। তাই অন্যত্র সভা করার নির্দেশ দিক হাইকোর্ট। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেয় আদালত। আজই দুপুর ২টোয় শুনানি।

রাত বেরোলেই বুধবার, ২৯ মার্চ, ফের কর্মবিরতির পরিকল্পনা করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে অম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই শহিদ মিনারে হবে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি নিয়ে স্পোর্টিং ইউনিয়ন টেন্টে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করল পুলিশ। সেখানে সিদ্ধান্ত হয়েছে, স্পোর্টিং ইউনিয়ন টেন্টের সামনে মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের মুখ থাকবে শহিদ মিনারের দিকে।                                  

আর, এই শহিদ মিনার চত্বরেই ৫৮ দিনের উপরে চলছে বকেয়া DA-র দাবিতে অবস্থান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের মুখ থাকবে শহিদ মিনারের দিকে, ওখানেই ডিএ-আন্দোলন চলছে। সংঘাত এড়াতে পরিকল্পনা করা হয়েছে, রেড রোড সংলগ্ন জর্জ টেলিগ্রাফ টেন্টের পাশে রাস্তা VIP-দের জন্য নির্দিষ্ট করার। আর, ডাফরিন রোডের ট্রাম লাইনের রাস্তা দিয়ে সভাস্থলে আসবেন তৃণমূলের ছাত্র এবং যুব নেতা-কর্মীরা। 

অপরদিকে, শহিদ মিনারের পাশেই যেহেতু রয়েছে ডিএ আন্দোলনকারীদের যৌথমঞ্চ তাই প্রাথমিকভাবে সভাস্থল নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পুলিশের তরফে একদিন আন্দোলনকারীদের অবস্থান স্থগিত রাখার জন্য বললে রাজি হননি আন্দোলনকারীরা। আদালতের অনুমতি নিয়ে আন্দোলন করছেন, তাই পুলিশের শর্ত মানতে রাজি হননি আন্দোলনকারীরা।

আরও পড়ুন, আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন, সকল সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন    

এদিকে, ১০ অফিসারের বদলি-বিতর্কের মধ্যেই কেটেছে একদিনের বেতন। ডিএ-র (DA) দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের কাছে কর্মীদের তালিকা পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। ৯ মার্চের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বেতন কাটার নির্দেশ দিয়েছে অর্থ দফতর (Finance Department)। নবান্ন থেকে ৬ আধিকারিকের প্রত্যন্ত এলাকায় বদলির নির্দেশ এসেছে। ঘটনায় প্রতিবাদ আন্দোলনকারীদের। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget