এক্সপ্লোর

Balurghat News : খারিজ চেয়ারম্যানের তালিকা, বালুরঘাট পুরসভায় পুরপারিষদ পদে জেলা সভাপতির সুপারিশে সিলমোহর

TMC Rift in South Dinajpur : বালুরঘাট পুরসভায় পুরপারিষদ বিতর্কে তৃণমূল জেলা সভাপতির ঘোষণা করা নামেই সিলমোহর দিল শাসকদলের রাজ্য নেতৃত্ব। খারিজ হয়ে গেল চেয়ারম্যানের ঘোষণা করা তিনজনের নাম।

মুন্না আগরওয়াল, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : চেয়ারম্যান নন, বালুরঘাট পুরসভায় (Balurghat Municipality) পুর পারিষদ-বিতর্কে জেলা সভাপতির (District President) ঘোষণা করা নামেই সিলমোহর দিল তৃণমূলের (TMC) রাজ্য নেতৃত্ব। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাটের পুর নির্বাচনে একচেটিয়া দাপট দেখিয়ে জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু তারপরও পুর পারিষদ নির্বাচন নিয়ে দলের অন্দরের মতপার্থক্য একেবারে সামনে চলে আসে। 

মতপার্থক্য ঠিক কোথায়

বুধবার বালুরঘাট পুরসভার বোর্ড মিটিংয়ে পুর পারিষদ পদে ৩ জনের নাম ঘোষণা করেন চেয়ারম্যান অশোক মিত্র। কিন্তু পরের দিনই চেয়ারম্যানের ঘোষণা করা ৩ জনের নাম বাতিল করে, অন্য ৩ জনের নাম পুরপারিষদ হিসেবে ঘোষণা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি (South Dinajpur District TMC President) উজ্জ্বল বসাক। তীব্র মতবিরোধের মধ্যে শেষ পর্যন্ত রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। শেষপর্যন্ত জেলা সভাপতির ঘোষণা করা নামেই চূড়ান্ত সিলমোহর দিল রাজ্য নেতৃত্ব। 

কী বলছেন দুই নেতা

তাঁর প্রস্তাবিত তিনজনের নাম রাজ্য নেতৃত্ব খারিজ করে দেওয়া প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেছেন, 'দল যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়েছি। দলের বাইরে আমরা কেউ নই। দলই আজ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে।' আর দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাক বলেছেন, 'আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আলোচনা করে তা মিটিয়ে নিয়েছি।'

বালুরঘাট পুরসভা

এবারের পুরভোটে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে তৃণমূল। আর ২টিতে জয়ী হয়েছে বামেরা। তৃণমূল সূত্রে খবর, ২০১৩ সালের পুরভোটে ৫ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন অশোক মিত্র। এবার তিনি একই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ৩ ভোটের ব্যবধানে। আর ১৬ নম্বর ওয়ার্ড এবার মহিলা সংরক্ষিত হওয়ায় টিকিট পাননি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল। 

আরও পড়ুন- আর্থিক সমস্যা রুগ্ন দল, কোচবিহারে পার্টি অফিসের একাংশ পলিক্লিনিককে ভাড়া ফরওয়ার্ড ব্লকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget