এক্সপ্লোর

Darjeeling: জিটিএ ভোটের আগে চাই পাহাড় সমস্যার সমাধান, অনশনে গুরুংপন্থী মোর্চা

Darjeeling Update: সংগঠনের দাবি, জিটিএ-নির্বাচনের আগেই পাহাড়-সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। মোর্চার দাবিকে সমর্থন করেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক।

মোহন প্রসাদ, সনৎ ঝা ও রঞ্জিৎ হালদার, দার্জিলিং ও কলকাতা: আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবার সেই কাজেই নেমে পড়ল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার থেকে সিংমারিতে প্রতীকী অনশন শুরু করল তারা। সংগঠনের দাবি, জিটিএ-নির্বাচনের আগেই পাহাড়-সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। মোর্চার দাবিকে সমর্থন করেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। পাশাপাশি পৃথক রাজ্যের দাবি জানিয়ে ফের বিতর্ক উস্কে দিয়েছেন বিধায়ক। 

পাহাড়-সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, এটাই মূল দাবি গোর্খা জনমুক্তি মোর্চার। তার আগে কোনওভাবেই জিটিএ নির্বাচন করা যাবে না। তার জন্যই অনশন। মোর্চার এই দাবিকেই সমর্থন জানিয়েছেন কার্শিংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

জিটিএ নির্বাচন:
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ নির্বাচনের কথা বলেছিলেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি চান যাতে জিটিএ নির্বাচন হয়ে যায়। এরপরেই কড়া প্রতিক্রিয়া দেয় গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাহাড়-সমস্যার স্থায়ী সমাধান না করে জিটিএ-নির্বাচন হলে, তারা অনশনের পথে হাঁটবে। তৃণমূলের সঙ্গে গুরুংপন্থী মোর্চার সম্পর্ক সাম্প্রতিক অতীতে ভাল ছিল। কিন্তু, সেই মোর্চাই সোমবার থেকে সিংমারির পার্টি অফিসের সামনে প্রতীকী অনশন শুরু করল। বিষয়টি নিয়ে তাদের অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। বিষয়টি নিয়ে মুখ খোলা হয়েছে তৃণমূলের তরফেও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মমতার সরকার পাহাড়ের ছবিটা পাল্টেছে। উন্নয়ন হচ্ছে। মানুষ শান্তিতে আছে। আলাদা কিছু বলার থাকলে, সরকারকে বলুক।'

ফের বিতর্ক:
এর মধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফের একবার পাহাড়কে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'আমরা যে ভোটে জিতে এসেছি, সেই জনমতটা GTA-র বিরুদ্ধে জনমত। পাহাড়ের লোক GTA চায় না। আমি সেপারেশনের পক্ষে আছি। আগে বাংলা ভাগ চাই আমি। আমাদের পিপিএসের মানে হচ্ছে সেপারেশন।'

তৃণমূলের তোপ:
কুণাল ঘোষ বলেন, 'একবছর আগে দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন। তখন তো বলতে পারতেন, জিতলে বাংলা ভেঙে দেব। যা করছে, বাংলার মানুষ আবার প্রত্যাখ্যান করবে। বাংলা ভাগ হবে না।'

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, 'ব্যক্তিগত মত। রাজ্য কমিটি কখনও এমন বলেনি। দীর্ঘস্থায়ী সমাধান চাই'।

আরও পড়ুন: সময়ের আগেই আন্দামান সাগরে ঢুকল বর্ষা, বাংলায় কবে আসছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget