এক্সপ্লোর

Dakshineswar Temple: ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির, ভিড় এড়াতে সিদ্ধান্ত

Dakshineswar Temple: বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসব উপলক্ষে পঞ্চবটীকে ঘিরে মেলাও বসে। তা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ।

দক্ষিণেশ্বর: বেলুড় মঠের (Belur Math) পর এ বার দক্ষিণেশ্বর (Dakshineshwar Temple)। নতুন বছরের প্রথম দিন বন্ধ থাকছে মন্দিরের দরজাও। তাই ওই দিন ভবতারিণীর দর্শন হবে না। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

তবে মন্দির বন্ধ থাকলেও, রীতি মেনে মায়ের পুজো যেমন সম্পন্ন হয়, তেমনই হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্য দেবীর পুজোও রোজকার মতোই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসব উপলক্ষে পঞ্চবটীকে ঘিরে মেলাও বসে। তা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। পাশাপাশি মাতৃমূর্তি দর্শনও চলে। করোনার জেরে আগের বছরও এই রীতিতে ছেদ পড়ে।

আরও পড়ুন: DGP West Bengal: নয়া স্থায়ী ডিজি পেল রাজ্য, দায়িত্বে এলেন মনোজ মালব্য

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বেলঘরিয়া থানা করোনা পরিস্থিতে বছরের প্রথম দিন মন্দির বন্ধ রাখার সুপারিশ করেন। তার পর বিষয়টি নিয়ে পর্যালেোচনা করেন তাঁরা। ভিড় এড়াতে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তই শেষমেশ উপযুক্ত বলে মনে হয়। এর আগে, গত বছরও ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল মন্দির। 

দক্ষিণেশ্বরের পাশাপাশি বছরের প্রথম দিন বন্ধ থাকছে বেলুড় মঠও। সোমবারই বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দেন মঠ কর্তৃপক্ষ। যদিও করোনার কারণে মঠ বন্ধ রাখা হচ্ছে কি না, নির্দিষ্ট করে তা জানানো হয়নি। বরং অনিবার্য কারণে বছরের প্রথম দিন মঠ বন্ধ রাখতে হচ্ছে বলে জানানো হয়।

তবে ২০২২ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে বেলুড় মঠে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) অংশ নিতে পারেন বলে মঠ সূত্রে খবর। মোদির কাছে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। তার প্রস্তুতির জন্যও মঠ বন্ধ রাখা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget