এক্সপ্লোর

Dana Cyclone Update: সাগরে দানা বাঁধল 'দানা', বাড়ছে শঙ্কা; কবে কখন ল্যান্ডফল?

Weather Forecast: নিম্নচাপ গভীর হয়েছিল মঙ্গলবারই। সেই সঙ্গে দানা বেঁধেছিল আশঙ্কা। সেই আশঙ্কা সত্যি করেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।

কলকাতা: দানার দাপটে দুর্যোগের আশঙ্কা (Dana Cyclone Update)। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। আতঙ্কের প্রহর গুনছে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। সতর্ক প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুক্রবার ভোরে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা।

কোথায় ল্যান্ডফল?

নিম্নচাপ গভীর হয়েছিল মঙ্গলবারই। সেই সঙ্গে দানা বেঁধেছিল আশঙ্কা। সেই আশঙ্কা সত্যি করেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। বুধবার গভীর নিম্নচাপের গর্ভে জন্ম নিয়েছে ‘দানা’। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘দানা’ পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ল্যান্ড ফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার।

'দানা'র প্রভাবে ওড়িশা ও বাংলা, দুই রাজ্যেই দুর্যোগ বাড়বে। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের বিভিন্ন অংশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধবার থেকে ৪ দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের ৮টি জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। দমকা হাওয়ার ১০০ কিলোমিটারের বেশি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগ বাড়বে। ২৪ অক্টোবর সন্ধে থেকে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত পুলিশ-প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় আজ থেকেই কন্ট্রোল রুম খুলছে লালবাজার। প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ, পুরসভা, NDRF. বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে প্রস্তুত রাখা হচ্ছে। বাবুঘাটে সকাল থেকেই মাইকে সতর্কবার্তা প্রচার করছে পুলিশ। 
ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর বিদ্যুৎ দফতরও।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Cyclone Dana Update: নিষেধাজ্ঞা উড়িয়ে বকখালিতে ভিড়, সমুদ্র-পাড়ে খুলল দোকান

সেরা শিরোনাম

West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু

ভিডিও

Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda
Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget