এক্সপ্লোর

Cyclone Dana Update: নিষেধাজ্ঞা উড়িয়ে বকখালিতে ভিড়, সমুদ্র-পাড়ে খুলল দোকান

South 24 Parganas: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। এরইমধ্যে বকখালিতে সমুদ্র তীরবর্তী দোকানপাটও খোলা।

কলকাতা: বঙ্গোসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন দুর্যোগের আশঙ্কা। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, চলছে স্নান। 

নিষেধাজ্ঞা উপেক্ষা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। এরইমধ্যে বকখালিতে সমুদ্র তীরবর্তী দোকানপাটও খোলা। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, চলছে স্নান। গতকাল মাইকে সতর্কবার্তা প্রচার করে প্রশাসন। আজ ও কাল দোকান খুলতে নিষেধ করা হলেও, ঝড়ের প্রকোপ না পড়ায়, নিষেধ অগ্রাহ্য করেই সমুদ্র-পাড়ে দোকান খুলেছেন ব্যবসায়ীরা। এই এলাকায় হোটেল, লজগুলিও খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ দুপুর আড়াইটে থেকে কাকদ্বীপ থেকে সাগর পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে ভেসেল চলাচল। সাগরে মোতায়েন করা হচ্ছে NDRF.

বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ২৬ অক্টোবর শনিবার অন্যান্য জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে ভারী বৃষ্টি হতে পারে, মেদিনীপুর, ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ও কলকাতায়। অন্যদিকে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, ও হুগলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, ও মুর্শিদাবাদে। ২৪ অক্টোবর সন্ধে থেকে ২৫ শে অক্টোবর সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভোরেই এক পশলা বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা, ঝড় আসার আগে সতর্ক প্রশাসন। ফ্লাড সেন্টারগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। সকাল থেকে সন্দেশখালিতে মাইকে সতর্কবার্তা প্রচার করছে NDRF. ধামাখালি, কালীনগর, ন্যাজাটের বিভিন্ন এলাকায় ফেরিঘাটগুলিতে প্রচার করা হচ্ছে।                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Cyclone Dana Update: শুক্রবার পর্যন্ত বাতিল বুকিং, দুর্যোগ-শঙ্কায় খালি হচ্ছে সৈকত শহর দিঘা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget