এক্সপ্লোর

Glenary's: ১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ

Darjeeling: চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদেই এই পদক্ষেপ করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ডস

দার্জিলিং: এবার গ্লেনারিজে (Glenary's) মিলবে না দার্জিলিং চা (Darjeeling Tea), বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ (Glenary's) কর্ণধার। যা ১১০ বছরের ইতিহাসে এই প্রথম। দার্জিলিং (Darjeeling), গ্লেনারিজ এবং দার্জিলিং-চা এই তিনই একে ওপরের পরিপূরক। তবে এবার দার্জিলিং-এর (Darjeeling) গ্লেনারিজে গিয়েও 'সিগনেচার টি' পাবেন না পর্যটকরা। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ কর্তৃপক্ষ। তবে পুজোর মুখে কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদেই এই পদক্ষেপ করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের (Glenary's) কর্ণধার অজয় এডওয়ার্ডস (Ajay Edwards)।

সম্প্রতি, দার্জিলিঙের চা (Darjeeling Tea) বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু সেই বোনাস একসঙ্গে দেওয়া হবে না। দু-দফায় যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ টাকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রথম দফা অর্থাৎ ১৫ শতাংশ বোনাস মিলবে দুর্গাপুজোয় (Durga Puja 2022) এবং দ্বিতীয় দফার বোনাস অর্থাৎ ৫ শতাংশ বোনাস মিলবে কালীপুজোর আগে। সরকারের এই সিদ্ধান্তেরই তীব্র বিরোধিতা করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ডস।

এই মর্মে নিজেদের সোশাল সাইটে একটি পোস্টও করেছে গ্লেনারিজ (Glenary's)। একটি ছবি দিয়ে তাঁরা লিখেছেন, 'শোষণের অবসান ঘটাতে এবং চা বাগানের শ্রমিকদের অধিকার জয়ের জন্য, চা বাগানের শ্রমিকরা একবারে ২০ শতাংশ বোনাস না পাওয়া পর্যন্ত আমাদের সমস্ত গ্রাহকদের #DarjeelingTea পরিবেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

এই শক্তিশালী স্থানীয় সম্প্রদায় আমাদের ব্যবসার ভিত্তি। আমরা যে সম্প্রদায়ের সঙ্গে বাস করি এবং কাজ করি তাঁদের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা নিবেদিত৷ আমরা মানুষের কথা চিন্তা করি। শুধু আমাদের গ্রাকদের কথাই নয়, যে কৃষকরাও আমাদের চা বাড়ান এবং বাছাই করেন আমরা তাঁদের কথাও চিন্তা করি। আমরা আশা করি আপনি দার্জিলিং চা বাগানের শ্রমিকদের নির্যাতন বন্ধ করতে আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন। আপনার বন্ধুদের, পরিবার, সহকর্মী এবং সামাজিক মিডিয়া অনুসরণকারীদের সঙ্গে এটি ভাগ করে আমাদের সমর্থন করুন। 

বাঙালির প্রিয় পর্যটন গন্তব্য দার্জিলিং (Darjeeling)। গ্লেনারিজ যার সমর্থক। শতাব্দী প্রাচীন এই বেকারি নিজেদের ঐতিহ্য ধরে রেখে গ্রাহকদের মন জুগিয়ে চলেছে বছরের পর বছর। তবে ছন্দপতন ঘটিয়ে তাঁদের এই পদক্ষেপ অন্য মাত্রা এনে দিয়েছে তাঁদের বিশ্বাযোগ্যতার সে কথা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: Transport Worker Protest: জেলায় জেলায় আন্দোলন পরিবহণ কর্মীদের, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget