এক্সপ্লোর

Transport Worker Protest: জেলায় জেলায় আন্দোলন পরিবহণ কর্মীদের, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

SBSTC Protest: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও মিলছে না বাস।

পূর্ণেন্দু সিংহ, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরী: শুক্রবারও পরিবহণ কর্মীদের (Transport) আন্দোলনের জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। স্থায়ীকরণ, সমকাজে সমবেতন-সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার (South Bengal State Transport Corporation) অস্থায়ী কর্মীরা। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

কুর্মিদের লাগাতার ট্রেন অবরোধ: একদিকে কুর্মিদের লাগাতার ট্রেন অবরোধে চরম ভোগান্তিতে যাত্রীরা। অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও মিলছে না বাস। গত দুদিনের পর শুক্রবারও ছবিটা বদলাল না। এদিনও জেলায় জেলায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র পতাকা নিয়ে কর্মবিরতি চালিয়ে গেলেন SBSTC-র অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, স্থায়ীকরণ, সম কাজে সম বেতন, সবেতন ছুটি মঞ্জুর, মাসে অন্তত ২৬ দিনের কাজ। আর এই লাগাতার কর্মবিরতির জেরে চরমে উঠেছে যাত্রী হয়রানি। বাঁকুড়ার SBSTC ডিপো থেকে একাধিক রুটে বাস চলাচল করে। কিন্তু অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভের জেরে ৩টি বাস ছাড়া ডিপো থেকে আর কোনও বাস বের হয়নি। বর্ধমানে SBSTC-র ডিপোতে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন অস্থায়ী কর্মীরা। যার জেরে মিলেছে না পর্যাপ্ত বাস। বহরমপুরে অস্থায়ী পরিবহণ কর্মীদের আন্দোলনের ফলে একাধিক রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।b বহরমপুর আন্দোলনকারী এক অস্থায়ী বাসকর্মী জানিয়েছেন, “দাবি না মানলে অনির্দিষ্টকাল ধর্মঘট হবে।’’

কর্মবিরতিতে ভোগান্তির শিকার যাত্রীরা: একদিকে যখন বাসকর্মীরা নিজেদের দাবিতে অনড়, তখন অন্যদিকে, এভাবে লাগাতার কর্মবিরতি চলায় মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একই ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সরকারি ডিপোতে। সেখানেও অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে বন্ধ ১৬টি রুটের বাস। তমলুকের আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার বলেন, “আইএনটিটিইউসি পতাকা নিয়ে আন্দোলন করছে, এটা ঠিক নয়। বিরোধীরা ঘোলা জলে মাছ ধরছে।’’ ভারতীয় মজদুর সঙ্ঘরে রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলির অভিযোগ, “রাজ্য মেলা খেলায় টাকা দিচ্ছে। শ্রমিকদের নিয়ে মাথা ব্যথা নেই। কুর্মি সম্প্রদায়ের টানা অবরোধের জেরে রাজ্যের পশ্চিমাঞ্চলে রেল ও বাস পরিষেবা প্রায় বন্ধ। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আরেক শোচনীয় অবস্থা তৈরি করেছে বাস কর্মীদের কর্মবিরতি।

আরও পড়ুন: Kurmi Protest: কুর্মিদের রেল ও সড়ক অবরোধ ৮০ ঘণ্টা পার, সরকারের সঙ্গে বৈঠকে নারাজ বিক্ষোভকারীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget