এক্সপ্লোর

Darjeeling: মাটিগাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, বাজারদর অন্তত ৩ কোটি

Siliguri News: মাদক উদ্ধারের ঘটনায় ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মলয় চক্রবর্তী, দার্জিলিং: উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ শহর। একদিকে বাংলাদেশ। কিছুটা দূরেই নেপাল সীমান্ত। অন্যদিকে বিহারের সীমানা। এমন একটি জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। পুজোর ঠিক পরে পরে শিলিগুড়ি থেকে উদ্ধার বহুমূল্যের মাদক। 

পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ি থেকে উদ্ধার হওয়ার মাদক আসলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। সূত্রের খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। মাদক উদ্ধারের ঘটনায় ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত পরিমাণ নিষিদ্ধ মাদক কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

যে বাড়িটি থেকে মাদক উদ্ধার হয়েছে। সেটির চেহারা অত্যন্ত সাদামাটা। বাড়িটির উপরে রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি। বাড়িটির দেওয়ার টিনের। শিলিগুড়ির মাটিগাড়ায় এমন একটি সাদামাটা চেহারার বাড়ি থেকে রবিবার উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকার মাদক।     

কারা গ্রেফতার:
মাদককাণ্ডে গ্রেফতার মোট ৬ জন। তাদের মধ্যে ২ জন মহিলা। পুলিশ সূত্রের খবর, মাদকচক্রের পাণ্ডা বাড়ির মালকিন পুষ্পা মণ্ডল। ওই বাড়িটি তারই। সেখান থেকেই উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। উদ্ধার হওয়ার মাদকের পরিমাণ দেড় কেজি। যারই বাজার মূল্য তিন কোটি টাকা। 

কোথা থেকে এসেছিল মাদক:
পুলিশের সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মাদক আনা হয়েছিল মালদার কালিয়াচক থেকে। 

কীভাবে অভিযান:
গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, 'মাটিগাড়ার একটা বাড়ি থেকে মাদক পাওয়া গিয়েছে। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।'

এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, মাদকচক্রের জাল কতদূর ছড়িয়ে আছে, আর কারা কারা এই চক্রে জড়িয়ে রয়েছেন। ধৃতদের জেরা করে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। 

পুজোর আগে দক্ষিণবঙ্গেও:
পুজোর আগে দক্ষিণবঙ্গে পর্দাফাঁস হয়েছিল মাদক চক্রের। সেপ্টেম্বর মাসে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ক্যানিংয়ের বাসিন্দা এক ব্যক্তিকে। যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ২১ গ্রাম হেরোইন সহ তাঁকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই নেতার পরিবার, উঠেছিল এমনই অভিযোগ। ধৃতের নাম শওকত লস্কর।  তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর নারায়ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে শওকত লস্কর এলাকার হেরোইনে ব্যবসা করছেন। গোপন সূত্রে খবর পেয়ে, রাতে হানা দেওয়া হয় জীবনতলা থানার মনসাপুকুর এলাকায়। পুলিশের দাবি, ২১ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় শওকতকে। দলীয় পঞ্চায়েত সদস্যের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন নারায়ণপুরের পঞ্চায়েত প্রধানও।

আরও পড়ুন: 'তৃণমূলের থেকে বিজেপিতে পালিয়ে যাওয়া চোরের জ্বালা ধরেছে', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সেলিম

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget