এক্সপ্লোর

Mohammed Salim: 'তৃণমূলের থেকে বিজেপিতে পালিয়ে যাওয়া চোরের জ্বালা ধরেছে', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সেলিম

এই প্রতিবেদনটিতে শুভেন্দু অধিকারী গ্রেফতার হয়েছেন বলে অনিচ্ছাকৃত একটি ভুল তথ্য প্রকাশিত হয়েছিল। যে ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

কলকাতা: মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় '৪৮ ঘণ্টা ধরে' উত্তপ্ত এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার। মোমিনপুরকাণ্ডে (Mominpore) সুকান্ত আটক হতেই এদিন লালবাজারের সামনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি সেলিমকেও কটাক্ষ করেন মোমিনপুর ইস্যুতে। এরপরেই মোমিনপুর ছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদল-সহ শুভেন্দুকে তোপ দাগলেন বাম নেতা মহম্মদ সেলিম।   

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ডে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (এই প্রতিবেদনটিতে শুভেন্দু অধিকারী গ্রেফতার হয়েছেন বলে অনিচ্ছাকৃত একটি ভুল তথ্য প্রকাশিত হয়েছিল। যে ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী), অনুব্রত মণ্ডল-সহ আরও একাধিক জন। মামলায় নাম জড়িয়েছে শাসকদলের আরও অনেকের। এদিকে আজকেই সামনে এসেছে শতাব্দী ইস্যুও। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।সূত্রের খবর, চার্জশিটে সাক্ষী হিসেবে তৃণমূল সাংসদের নাম রয়েছে ৪৬ নম্বরে। এনিয়ে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী আজ বলেন, 'মহম্মদ সেলিম সাহেব সাংবাদিক সম্মেলন হয়েছে ? একবার মোমিনপুরে ইনসাফ সভা হবে না ?'। এরপরেই শাসকদল-সহ শুভেন্দু অধিকারীকে পাল্টা নিশানা করেন বাম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, 'যেহেতু দুর্নীতি ইস্যুতে চোর ধরতে বলছি, তাই সব চোরের জ্বালা ধরেছে। তৃণমূলে বেশি চোর, যেমন জ্বালা ধরেছে, পাশাপাশি তৃণমূলের যে চোর পালিয়ে বিজেপিতে গিয়েছে, তাঁরও জ্বালা ধরেছে।'

আরও পড়ুন, ' শকুনের রাজনীতি করছে বিজেপি', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক কুণাল

অপরদিকে বাম নেতা মহম্মদ সেলিম আরও বলেন, আমরা গোটা দেশে যেমন দেখেছি, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে,  খোদ দিল্লিতে, উত্তরপ্রদেশে যা ঘটেছে, আজকে এখানে তাই ঘটছে।  রথ যাত্রার সময়, গুজরাটে যেমন দেখেছি, রাজস্থানে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গে অ্যাকশন রিপ্লে হল ! গোটা রাজ্যের মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত না। তাই দুর্নীতি নিয়ে অনেক বড় প্রশ্ন, তা যে ঝাণ্ডা নিয়েই করুক !প্রসঙ্গত, বাইশের শুরুতে বিজেপি নেত্রী নুপুর শর্মার একটি সাক্ষাতকারে হজরত মহম্মদ নিয়ে বক্তব্য়ে সারাদেশে বিতর্কের ঝড় ওঠে। যার জেরে উত্তাল হয় একাধিক রাজ্য। হিংসা এতটাই ছড়িয়ে পড়ে যে, নৃশংসার মাত্রা ছাড়িয়ে যায়। প্রভাব পড়ে পশ্চিমবঙ্গেও। ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও, হিংসা রুখতে রীতিমত কালঘাম ছোটে প্রশাসনের। আর এবার ফের পুজোর মরশুমে এহেনকাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হতেই মুখ খুললেন সজল, সেলিমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget