এক্সপ্লোর

Lenin Statue Vandalished : নকশালবাড়িতে লেনিনের মূর্তি ভাঙচুর, শহিদ বেদীতে হামলা, অভিযোগ বিজেপির দিকে

Nakshalbari News : পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সনৎ ঝা, দার্জিলিং : নকশালবাড়িতে (Nakshalbari) এবার ভাঙচুর করা হল লেনিনের মূর্তি (Lenin Statue Vandalished)। এমনকী আন্দোলনের শহিদ বেদীতে হামলাও করা হয়। ভাঙচুরের নেপথ্যে বিজেপির (BJP) হাত দেখছে সিপিআইএমএল (CPIML)। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

ভাঙচুর আন্দোলনের শহিদ বেদী

ফের লেনিনের মূর্তি ভাঙচুর ! এবার ঘটনাস্থল নকশালবাড়ি। যা আজও সশস্ত্র আন্দোলনের আঁতুড়ঘর বলেই পরিচিত। ভাঙচুর করা হয়েছে নকশালবাড়ি আন্দোলনের শহিদ বেদীও। ১৯৬৭ সালে নকশালবাড়িতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ (Police) ও আধাসেনা। গুলিতে শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের স্মৃতিতে শহিদ বেদী তৈরি করেছিলেন তৎকালীন CPIML নেতৃত্ব। পরে সেখানে মার্কস, এঙ্গেলস, লেনিন, চারু মজুমদার সহ ৯ জনের মূর্তি স্থাপন করা হয়।

মঙ্গলবার রাতে এর মধ্যে লেনিনের মূর্তিটি ভাঙচুর করা হয়। মূর্তি ভাঙচুরের ঘটনার বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএমএল। দার্জিলিংয়ের সিপিআইএমএলের সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার বলেছেন, 'বিজেপি ও আরএসএস এই অঞ্চললে শক্তিশালী হয়েছে। তারাই এই কাজ করে থাকতে পারে। মূর্তি ওদের সংস্কৃতি। আন্দোলনে নামব'। আক্রমণের সুর চড়িয়ে দার্জিলিংয়ের সিপিএম সম্পাদক জীবেশ সরকার বলেছেন, 'ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে। আসল অপরাধীকে খুঁজতে হবে পুলিশকে।' তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

লেনিনের মূর্তি ভাঙা হয়েছে আগেও

২০১৮ সালে ত্রিপুরায় বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বেনোলিয়ায় লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে উপড়ে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 

আরও পড়ুন- 'মমতাদি, স্টপ ইট। প্লিজ স্টপ ইট', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীকে 'অস্বস্তির বার্তা' ইসলামপুরের বিধায়কের

এদিকে, দিন তিনেক আগে দার্জিলিংয়ে ফের সড়ক দুর্ঘটনা (road accident takes life) প্রাণহানি ঘটে। সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। কোনওমতে প্রাণ বাঁচান দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির চালক (driver gets saved)। তবে বেশ কিছুটা জখম হয়েছেন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন যাত্রীবাহী একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে আর একটি ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে সম্ভবত সিকিমের নম্বর প্লেট লাগানো ছিল। তবে দুর্ঘটনা সত্ত্বেও কোনও মতে প্রাণে বাঁচেন সিকিম থেকে আসা গাড়িচালক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget