এক্সপ্লোর

Darjeeling News: করোনেশন ব্রিজে শ্যুটিংয়ে বিস্ফোরণের ঘটনায় এবার সিআইডি তদন্তের দাবি

পুলিশের সামনেই করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। তথ্য-প্রমাণ মুছে ফেলা হয় পুলিশের সামনেই। স্থানীয় পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য সামনে আসবে না।  চাই সিআইডি তদন্ত।

সনৎ ঝা, দার্জিলিং: সেবকের করোনেশন ব্রিজে (Coronation Bridge) শ্যুটিংয়ের (Shooting) প্রয়োজনে বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানাল ডুয়ার্স ফোরাম (Dooars Forum)। তাদের দাবি, পুলিশের সামনেই করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও, এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কালিম্পঙের (Kalimpong) পুলিশ সুপার।

শ্যুটিংয়ে বিস্ফোরণ বিতর্ক: পুলিশের সামনেই করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। তথ্য-প্রমাণ মুছে ফেলা হয় পুলিশের সামনেই। স্থানীয় পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য সামনে আসবে না।  চাই সিআইডি তদন্ত। শনিবার এমনই দাবিতে সেবক থানার সামনে বিক্ষোভ দেখাল স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স ফোরাম (Dooars Forum)।

সিআইডি তদন্তের দাবি: বৃহস্পতিবার ব্রিজের উপরে হঠাৎ বিস্ফোরণ হয়। দাউদাউ করে জ্বলে ওঠে একটি গাড়ি। শিলিগুড়ির (Siliguri) কাছে সেবকে করোনেশন ব্রিজে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন, এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে যায় প্রশাসনিক মহলে। এরপরই  বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন সরব হয়েছে। তাদের প্রশ্ন, এতদিনের পুরনো, ঐতিহ্যশালী ব্রিজে কী করে প্রশাসন শ্যুটিংয়ের অনুমতি দেয়? আর সেই শ্যুটিংয়েই বা কীভাবে বিস্ফোরণ  ঘটানো হয় গাড়িতে? এতে হেরিটেজ ব্রিজের ক্ষতি হলে তার দায় কে নেবে? ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে সেবক ফাঁড়ির অফিসার ইনচার্জকে। শনিবার সিআইডি (CID) তদন্ত ও করোনেশন ব্রিজের পাশে ফের স্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবিতে বিক্ষোভ দেখান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

ডুয়ার্স ফোরাম সভাপতি চন্দন রায় এ প্রসঙ্গে বলেন, “প্রযোজক সংস্থার ক্যামেরা বাজেয়াপ্ত করতে হবে। পুলিশের সামনেই ঘটনা ঘটে, সিআইডি তদন্তের দাবি  জানাচ্ছি।’’ এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কালিম্পঙের পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে, ধৃত ওয়েব সিরিজের (Web Series) প্রযোজকের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: CBI Investigation in Rampurhat Violence : রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিংয়ের ব্যবহার সিবিআইয়ের, কী এই প্রযুক্তি?

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget