এক্সপ্লোর

Darjeeling News : ফুঁসছে তিস্তা, বাড়ছে জল, বন্ধ হল দার্জিলিং যাওয়ার এই রাস্তা

Teesta River Overflowing : ভয়াবহ স্মৃতি কি আবার ফিরতে চলেছে ? বর্ষা শুরুতেই ফের ত্রস্ত তিস্তার পাড়।

উমেশ সিং, ঝিলম করঞ্জাই, কলকাতা : গত বছরের স্মৃতি এখনও ফিকে হয়নি। সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। কালিম্পংয়ের তিস্তাবাজার ভেসে গিয়েছিল জলের তোড়ে। একের পর এক বাড়ি ভেঙেছিল তাসের ঘরের মতো। সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরতে চলেছে ? বর্ষা শুরুতেই ফের ত্রস্ত তিস্তার পাড়। সিকিমের প্রবল বৃষ্টির জেরে কালিম্পঙের পার্বত্য এলাকাই হোক বা সমতলের তিস্তা ব্যারাজ এলাকা, বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকা তিস্তার রোষে বিপর্যস্ত হতে পারে বহু জনপদ। তাই এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। 

জল বইছে প্রবল বেগে, ভাঙছে পাড়

ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। জল বইছে প্রবল বেগে। ভাঙছে পাড়।  গত কয়েকদিন ধরেই সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। আর তার জেরে ফুঁসছে তিস্তা। জলস্তর বেড়ে চলেছে প্রতি মুহূর্তে। জলের তোড়ে ভাঙছে রাস্তা। বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে  তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের।  জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।

উত্তরবঙ্গে হলুদ সতর্কতা 

এদিকে আবার উত্তরববঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। আগামী দু তিন ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, জানিয়েছে হাওয়া - অফিস।  

রণং-দেহি তিস্তা 

গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে।  বিপর্যস্ত উত্তর সিকিম। ইতিমধ্যেই ৫ জন নিখোঁজ। মঙ্গনের কাছে পাকশেপে একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। । প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে ইতিমধ্যেই। ধস নামায় বন্ধ রাস্তা। মঙ্গনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সঙ্কলাঙে নির্মীয়মাণ সেতুটিও বাজে ভাবে ক্ষতিগ্রস্ত। ফুঁসছে তিস্তা নদী। জল বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। সব মিলিয়ে স্মৃতিতে ফিরছে গতবছরের অক্টোবরে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির স্মৃতি

আরও পড়ুন :                

দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget