এক্সপ্লোর

Toy Train Service : পাহাড়ে ঘুরতে যাবেন বা যাচ্ছেন ? এই খবরটা জানা আছে...

Toy Train Service Update : গত ৩১ অগাস্ট রাতে নাগাড়ে বৃষ্টি হয় পাহাড়ে। যার জেরে কার্শিয়ঙের তিনধারিয়ার কাছে ১৭ মাইল এলাকায় ধস নামে।

মোহন প্রসাদ, দার্জিলিং : উৎসবের মরসুমের আগেই একবার ঢুঁ মেরে আসতে চাইছেন পাহাড়ে ? একটু টয় ট্রেনে ঘুরতে ইচ্ছা করছে ? কিন্তু, জানেন কি ৬ সেপ্টেম্বর পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে দার্জিলিং (Darjeeling) ও দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি টয় ট্রেন পরিষেবা (Toy Train Service)। এমনই খবর রেল সূত্রের।

কিন্তু কেন ?

গত ৩১ অগাস্ট রাতে নাগাড়ে বৃষ্টি হয় পাহাড়ে। যার জেরে কার্শিয়ঙের তিনধারিয়ার কাছে ১৭ মাইল এলাকায় ধস নামে। কাদা ও পাথরে ভরে ওঠে পাহাড়ের একটা বড় অংশ। ধসের 'পাহাড়' জমে রেললাইনেও। এই পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি টয় ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে সাসপেন্ড এই পরিষেবা।

এদিকে রেলের একটি প্রতিনিধিদল আজ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দলে ছিলেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশন ও দার্জিলিং হিমালয়া রেলের এডিআরএম। পরিদর্শনে যান অধিকর্তা একে মিশ্রও। তাঁরা খতিয়ে দেখেন ১৭ মাইল এলাকার পরিস্থিতি।

রেললাইন পরিষ্কারের কাজও শুরু হয়েছে। ট্রাকের ওপর থেকে কাদা-পাথর সরানো হচ্ছে। 

আরও পড়ুন ; হুড়মুড়িয়ে নামল কাদার তাল, ভূমিধসে যোগাযোগ বিপর্যস্ত দার্জিলিঙে

প্রসঙ্গত, গত মাসের শুরুতেও বন্ধ রাখতে হয়েছিল টয় ট্রেন পরিষেবা। এই বছরই নিউ জলপাইগুড়ি ( New Jalpaiguri)  স্টেশন থেকে যাত্রা শুরু করে ভিস্তাডোম কোচযুক্ত টয় ট্রেন। তারপর বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটিও ধরা পড়েছে। তাই তড়িঘড়ি কার্শিয়ং থেকে ঘুম পর্যন্ত রেলপথে মেরামতি শুরু করে রেল । ৫ অগাস্ট থেকে ৭ অগাস্ট পর্যন্ত নিউ জলপাইগুড়ি জংশন থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি জংশন  (NJP ) পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়। 

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে জানানো হয়, কার্শিয়ং থেকে ঘুমের মাঝে লাইন মেরামতির জন্য ৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে নিউজলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন চলাচল। সামনে পুজোর মরশুম, সেই সময় পাহাড়ে ভিড় বাড়বে পর্যটকদের। তার আগে যাত্রীদের চাপ কম থাকায় টয় ট্রেন পরিষেবা বন্ধ রেখে লাইন মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ১৮৮১ সালে দার্জিলিংয়ে পাহাড়ের গাঁ ঘেঁষে মিটারগেজ লাইনের উপর দিয়ে প্রথম চালু হয় টয় ট্রেন। সমুদ্র তল থেকে ২ হাজার ২৫৮ মিটার উঁচুতে। ২০ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর, দার্জিলিঙের টয় ট্রেনকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে The United Nations Educational, Scientific and Cultural Organization  বা UNESCO।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget