এক্সপ্লোর

Debangshu Bhattacharya : 'পেঙ্গুইন লেলিয়ে লড়াই হবে' অভিষেক-রায়ের পর বদলাল দেবাংশুর সুর

বেঞ্চ বদলের পরও বহাল অভিষেকের অস্বস্তি।  এরপর কী অপেক্ষা করে রয়েছে?

সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্য়ায় ও সন্দীপ সরকার, কলকাতা : অভিষেককে ( Abhishek Banerjee )  জিজ্ঞাসাবাদের মামলায় বেঞ্চ বদলের পরও বদলাল না রায়। তবে বদলাল তৃণমূলের ( TMC ) প্রতিক্রিয়া। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহ ( Udayan Guha ) ফেসবুকে কটাক্ষের সুরে লেখেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। আর এরপরই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের মামলায় হাকিম বদলালেও, বদলাল না হুকুম! বেঞ্চ বদলের পরও, বদলাল না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বস্তি! তবে বদলাল একটা জিনিস। তৃণমূলের প্রতিক্রিয়া। ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে এই মামলা সরে যাওয়ার পর তৃণমূল নেতাদের মধ্য়ে কার্যত যে উচ্ছ্বাস দেখা গেছিল, তা বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের পরই পালটে গেল।

২৮ এপ্রিল সুুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ( Abhijit Gangopadhyay) এজলাস থেকে এই মামলা সরানোর নির্দেশ দেওয়ার পর তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya ) ফেসবুকে লেখেন, 'সত্য়ি সত্য়িই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল...লাল সেলাম ভাল থাকবেন কমরেড।'

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ফেসবুকে লেখেন, ' অরণ্য়দেব অপসারিত। সরিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। '

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ট্য়ুইট করে বলেন, ' তুসি যা রহে হো? তুসি না যাও। ভাল থাকবেন গাঙ্গুলী দা। তাহলে ওই কথাই থাকল! রাজনীতির ময়দানে দেখা হবে। ' 

এরপর সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে যায় বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে। ।যিনিও বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রেখে, বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ও ইডি। সেই সঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন বিচারপতি সিন্হা।

এই প্রেক্ষাপটে এদিন দেবাংশু ভট্টাচার্য এদিন ফেসবুকে লেখেন, ' এক লালবাড়ি গেছে তো কী হয়েছে? আরেক লালবাড়িতে এখনও দখল আছে তো! এবার তাই পেঙ্গুইন লেলিয়ে লড়াই হবে। এটা আশা করি ফেল করবেন না। ' 

তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহও ফেসবুকে কটাক্ষের সুরে লিখেছেন, 'বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। '  এরপরই, তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহও বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য
প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়।

বেঞ্চ বদলের পরও বহাল অভিষেকের অস্বস্তি।  এরপর কী অপেক্ষা করে রয়েছে? সেই উত্তর জানতে সবার নজর মামলার ভবিতব্য়ের দিকে।

মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।

 

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget