এক্সপ্লোর

Bardhaman News: বাড়ি থেকে মা-মেয়ের পচাগলা দেহ উদ্ধার বর্ধমানে, আত্মহত্যার ঘটনা, অনুমাণ পুলিশের

Bardhaman News Today: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির গৃহকর্তা স্বপন ভট্ট  ছিলেন আরামবাগের একটি কলেজের অধ্যাপক। অবসরের পর গত এক বছর আগে তিনি অসুস্থ হয়ে মারা যান।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: এক অধ্যাপকের বাড়ি থেকে স্ত্রী ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার হল। যে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায়। একইসঙ্গে মা-মেয়ের মৃত্যু কিভাবে? তার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাড়ির দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠিয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির গৃহকর্তা স্বপন ভট্ট  ছিলেন আরামবাগের একটি কলেজের অধ্যাপক। অবসরের পর গত এক বছর আগে তিনি অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে তাঁর স্ত্রী শিখা ভট্টাচার্য (৫৬) ও মেয়ে তৃষা ভট্টাচার্য (৩০) বাড়িতেই থাকতেন। গত দেড় বছর আগে তৃষার বিয়ে হলেও তৃষা মায়ের কাছেই থাকতেন। গত ৬-৭ দিন ধরে তাদের এলাকাতেও দেখা যাচ্ছিল না। গত বুধবার রাত ৮টা নাগাদ একজন প্রতিবেশী নিমন্ত্রণ করতে এসে ডাকাডাকি করে সাড়া না পেলে তাঁর সন্দেহ হয়। পাশের গলি দিয়ে যেতেই তীব্র দুর্গন্ধ পান তিনি। এরপর সন্দেহ হতেই প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় এরপর। পুলিশের প্রাথমিক অনুমাণ বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন দুজনে। এছাড়া উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হরিদেবপুরে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কিছুদিন আগে হরিদেবপুরে মাছের বাজারে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিলহরিদেবপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে কবরডাঙা মাছ বাজার। সোমবার সকালে দোকান খুলতে এসে কয়েকজন ব্যবসায়ী দেখতে পান এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সকাল সকাল এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীরা। দ্রুত খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়পুলিশ এসে দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। এখনও মৃতের পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানা এবং লালবাজারের হোমিসাইড শাখা। এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। যুবকের পরিচয় জানা গেলে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত, কেন যুবকের এমন মর্মান্তিক পরিণতি হল, তা জানা যাবে বলে মনে করছে পুলিশজোরকদমে শুরু হয়ে গিয়েছে তদন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget