এক্সপ্লোর

Dengue News: ডেঙ্গি রোধে উদ্যোগ, ছাদে জমা জল নিয়ে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করলেন পুরপ্রধান

Dengue Awareness Drive In Bongaon: ছাদে জমা জলের জন্য একটি স্কুলের কর্তৃপক্ষকে সতর্ক করলেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। সাধারণ মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে।

সমীরণ পাল, বনগাঁ: বর্ষার জমা জলের কারণে রাজ্যের বিভিন্ন জায়গা ক্রমশ বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা। এর জেরে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচী নেওয়া হচ্ছে (Dengue Awareness drive)। বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের ডেঙ্গির রোগের প্রকোপ আটকানোর জন্য আবেদন জানানোর পাশাপাশি এই বিষয়ে পুর নির্দেশ না মেনে চলা মানুষদের সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: Kolkata Bus News: আগামী মাস থেকে কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস, বড়সড় যানজট সঙ্কটের আশঙ্কা

এবার ডেঙ্গি রোগের প্রকোপ রুখতে বনগাঁ শহরে সচেতনতা মিছিল করা হল পুরসভার উদ্যোগে। বনগাঁ পুরসভা সামনে থেকে এই মিছিল শুরু হয়ে বনগাঁ শহর ঘুরে এক নম্বর রেল গেটে শেষ হয়। মিছিলের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি ড্রোনের মাধ্যমে বনগাঁ শহরের নজরদারিও চালানো হয়। এই মিছিলে বনগাঁ পুরসভার পুর প্রধান গোপাল শেঠ সহ পুরসভার কাউন্সিলর এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ড্রোনে নজরদারির সময় চোখে পড়ে বনগাঁ বাটার মোড়ে কুমুদিনী গার্লস স্কুলের ছাদে জল জমে রয়েছে। যা দেখে জমা জল পরিষ্কার করার নির্দেশ দেন পুরপ্রধান। 

এপ্রসঙ্গে পৌর প্রধান গোপাল শেঠ জানান, বনগাঁ পৌরসভা এলাকায় এখনও পর্যন্ত কোনও ডেঙ্গি আক্রান্ত রোগী নেই। তবে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সচেতন করতে এই প্রচার। শহরে ড্রোনের মাধ্যমে নজরদারির সময় কুমুদিনী গার্লস স্কুলের ছাদ সহ কয়েকটি ছাদে জমা জল দেখা দেছে। তাদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে, যাতে ছাদে জল জমে না থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা জল পরিষ্কার না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিষয়ে কুমুদিনী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "সাম্প্রতিক সময়ে স্কুলের ছাদে নজর কম দেওয়া হয়েছে সেই কারণে বিষয়টি আমাদের নজরে আসেনি। ছাদে জল জমায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। বনগাঁ পুরসভাকে ধন্যবাদ যে তারা বিষয়টি আমাদের নোটিশ করেছেন। ৪৮ ঘণ্টা নয় আজকের মধ্যেই ছাদের জমা জল পরিষ্কার করা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata Doctors News: ভুয়ো আঙুল-ছাপে হাজিরা-জালিয়াতি? শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget