এক্সপ্লোর

Kolkata Bus News: আগামী মাস থেকে কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস, বড়সড় যান-সঙ্কটের আশঙ্কা?

Kolkata Bus Number Reduced: নির্দেশ মেনে, ২০০৯ সালে যে সব নতুন বাস রাস্তায় নেমেছিল, সামনের অগাস্ট মাসে সেই সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে যাওয়ায় সেগুলোকে বাতিল করতে হবে

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ১৫ বছরের পুরনো হয়ে যাওয়ায় আগামী মাস থেকেই কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস। এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকদের লিজের ভিত্তিতে সরকারি বাস ব্যবহারে ছাড়পত্র দিল রাজ্য পরিবহণ দফতর।

২০০৯ সালে, ১৫ বছরের পুরনো বাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরিবহণ দফতর সূত্রে খবর, সেই নির্দেশ মেনে, ২০০৯ সালে যে সব নতুন বাস রাস্তায় নেমেছিল, সামনের অগাস্ট মাসে সেই সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে যাওয়ায় সেগুলোকে বাতিল করতে হবে, যার সংখ্যা প্রায় হাজার দুয়েক। এই পরিস্থিতিতে বাসের অভাব মেটাতে এগিয়ে এল রাজ্য সরকার।


এবার সরকারি ডিপোয় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাসগুলোকেই লিজ দেওয়ার ঘোষণা করল পরিবহণ দফতর। ৩ বছরের চুক্তিতে এবার সরকারি বাস নিজেদের ব্যবসায় লাগাতে পারবেন পরিবহণ ব্যবসায়ীরা। ফলে পুরনো হয়ে যাওয়ায় যেসব বেসরকারি বাস মালিকরা তাঁদের বাস রাস্তায় নামাতে পারবেন না, তাঁরা চাইলে নতুন বাস কেনার বদলে এই সরকারি বাসগুলোকে লিজ নিয়ে লাগাতে পারেন নিজেদের ব্যবসায়।

পরিবহণ দফতরের হিসেব অনুযায়ী,  কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা ৪ হাজার ৮৪০। কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস। এখন রাস্তায় চলে ৩ হাজার ৬১৫টি। মিনি বাসের সংখ্যা ছিল ২ হাজার ৬৪, এখন ১ হাজার ৪৯৮। এগুলির মধ্যে ১৫ বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় ২ হাজার। 

পরিবহণ দফতর সূত্রে খবর, এক্ষেত্রে বাতিল হয়ে যাওয়া বাসের বদলে সরকারি বাস লিজ নিয়ে চালাতে গেলে মানতে হবে একাধিক শর্ত। লিজ নেওয়া সরকারি বাসকে চালাতে হবে সরকারি রুট মেনেই।সরকারি রেট চার্ট অনুযায়ী নিতে হবে ভাড়া। রাতে সরকারি ডিপোতেই জমা করতে হবে লিজ নেওয়া বাস। লিজ-ফি বাবদ নির্দিষ্ট টাকার পাশাপাশি, জমা রাখতে হবে সিকিউরিটি মানি।

আরও পড়ুন, ভুয়ো আঙুল-ছাপে হাজিরা-জালিয়াতি? শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ

তবে লিজ নেওয়া সরকারি বাস নামিয়ে যে লাভ হবে তার পুরোটাই নিতে পারবেন ওই পরিবহণ ব্যবসায়ী। ১৫ বছরের পুরনো বাতিল হয়ে যাওয়া বাসের বদলে নতুন বাস কেনার বদলে, রাজ্য সরকারের দেখানো এই পথ ধরে কি হাঁটবেন বেসরকারি বাস মালিকরা? নাকি একটা বড় অংশের বেসরকারি বাস বাতিল হওয়ায় দেখা দেবে পরিষেবা সঙ্কট? সেই প্রশ্নের জবাব মিলবে আগামী মাসেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget