এক্সপ্লোর

Dengue Death:২০ দিন ভেন্টিলেশনে থেকে শেষ লড়াই, বনগাঁর যুবতী-সহ ডেঙ্গির 'বলি' ১ দিনে ৩ জন

West Bengal Health News:আরও ভয়াবহ ডেঙ্গি, একদিনে রাজ্যে ৩ জনের মৃত্যু খবর।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আরও ভয়াবহ ডেঙ্গি, একদিনে রাজ্যে ৩ জনের মৃত্যু ((Dengue Death In West Bengal)। এঁদের মধ্যে ২ জন আক্রান্ত বেলেঘাটা আইডি (Beliaghata ID Hospital) হাসপাতালে মারা যান, তৃতীয় জনের মৃত্যু হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে(Saltlake AMRI Hosptial)। মৃতদের একজন ভাঙড়ের বাসিন্দা। নাম ফতেমা বিবি, বয়স ৫৬ বছর। দ্বিতীয় জনও ভাঙড়েই থাকতেন। নাম সঞ্জয় রায়। তাঁর বয়স ৩৪ বছর। মৃত তৃতীয় জন ডেঙ্গি আক্রান্তের নাম সুস্মিতা বিশ্বাস। ৩৭ বছরের যুবতী আদতে বনগাঁর বাসিন্দা। ২৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। ২০ দিন ভেন্টিলেশনে থাকার পরে মারা যান তিনি।

কী জানা গেল?
হাসপাতাল সূত্রে খবর, বেলেঘাটা আইডি হাসপাতালে আজ সকাল ৮টা নাগাদ ফতেমা বিবির মৃত্যু হয়। গত কাল, বৃহস্পতিবার রাতে তিনি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথমে আইসিসিইউ, পরে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।  আজ বেলা ১১টা নাগাদ আবার ৩৪ বছরের এক যুবক সঞ্জয় রায়েরও মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। তিনিও ভাঙড়ের বাসিন্দা। প্রায় একই সঙ্গে, সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মারা যান সুস্মিতা বিশ্বাস নামে বনগাঁর বাসিন্দা এক যুবতী। সব মিলিয়ে রাজ্যে এক দিন ৩ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। এমনিতে, গত বেশ কয়েক দিন ধরেই কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। দিনদুয়েক আগে যেমন কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০ বছরের বালিকার মৃত্যু হয়। তিথি হালদার নামে ওই বালিকাকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  বালিগঞ্জের সেই বেসরকারি হাসপাতালেই মারা যায় ছোট তিথি। তবে এখনও পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, তাতে রাজ্যে ডেঙ্গি-পরিসংখ্যানের নিরিখে সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার।

উত্তর ২৪ পরগনার ছবি...
দিন দুয়েক আগে পর্যন্ত যা জানা গিয়েছিল, তাতে দেখা যায় টানা বৃষ্টির ফলে ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য়া ছিল ১০ হাজার ছুঁইছুঁই। গত ২৮-এ সেপ্টেম্বর স্বাস্থ্য় দফতরের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ৯ হাজার ৯৬৫। তার মধ্য়ে শহরাঞ্চলে আক্রান্তের সংখ্য়া ৬ হাজার ৫২৩ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৪৪২। শহরাঞ্চলের মধ্য়ে সবথেকে ভয়াবহ অবস্থা বিধাননগর পুর এলাকায়। সেখানে আক্রান্ত ২ হাজার ২৯৮। এছাড়া দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, বারাসাতে ডেঙ্গি পরিস্থিতির অবস্থা অত্য়ন্ত উদ্বেগজনক। গ্রামাঞ্চলের মধ্য়ে বনগাঁ, আমডাঙা, হাবরা ২ নম্বর ব্লক, দেগঙ্গা, গাইঘাটায় ক্রমেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এসবের মধ্যে এক দিনে ৩ মৃত্যুর খবরে আতঙ্ক বাড়ছে। 

আরও পড়ুন:অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-সেরাম ইন্সটিটিউটের ম্যালেরিয়ার টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget