এক্সপ্লোর

North 24 Pargana News : শুধু উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গি আক্রান্ত ১২ হাজারের কাছাকাছি, মৃত্যু বাড়ছে জেলায় জেলায়

Dengue Cases in North 24 Pargana: উত্তর ২৪ পরগনাতে আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ক্রমেই ভয়াবহ হচ্ছে উত্তর ২৪ পরগনায় ( North 24 Pargana )  ডেঙ্গি ( Dengue ) সংক্রমণ। সারা রাজ্যে সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।

এই পরিস্থিতিতে রবিবার বনগাঁয় ( Bongaon ) এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন।  

ভয়ঙ্কর এই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। এদিন তিনি বনগাঁ এসে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখেন। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে তিনি প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি। এদিন বনগাঁ এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক ভট্টাচার্য বলেন,  হাসপাতালে পরিকাঠামো প্রস্তুত, মানুষকে আরও সচেতন হতে হবে। 

অন্যদিকে, এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের এই নিয়ে দ্বিতীয় মৃত্যু হল ডেঙ্গিতে। বড়ঞার পর এবার সুতিতে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। মারা গেলেন সুতির দফাহাটের বাসিন্দা আরতি সাহা(৫০)। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তাঁর। শুক্রবার তাঁকে মহিষাইল হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। রবিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই সেখানে মৃত্যু হয়। 

এর আগে গত ২ তারিখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুদাম ঘোষ নামে ৪৫ বছর বয়সী ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বড়ঞা থানার নিমা গ্রামের বাসিন্দা ছিলেন। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৪ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৬৬। দ্বিতীয় স্থানে কলকাতা ৭ হাজার ৭৫। আক্রান্তের সংখ্যার বিচারে তৃতীয় স্থানে মুর্শিদাবাদ ৬ হাজার ৫২। এর পরে রয়েছে নদিয়া, হুগলি হাওড়া ও মালদা। 

আরও পড়ুন :

২০ দিন ভেন্টিলেশনে থেকে শেষ লড়াই, বনগাঁর যুবতী-সহ ডেঙ্গির 'বলি' ১ দিনে ৩ জন

সেরা শিরোনাম

BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget