এক্সপ্লোর

Dengue Death: ফের ডেঙ্গি কাড়ল প্রাণ, কলকাতায় মৃত্যু হল যুবকের

WB Dengue Death: মৃত যুবক বছর ৩৫-এর গাবতলা লেনের বাসিন্দা। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যালে মৃত্যু হয়েছে অরিজিৎ দাস নামে ওই যুবকের।

কলকাতা: ফের ডেঙ্গিতে কলকাতায় মৃত্যু। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মৃত্যু হয়েছে বেহালার বাসিন্দা যুবকের। পরিবার সূত্রে খবর, গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। 

উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। এই আবহে কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। মৃত যুবক বছর ৩৫-এর গাবতলা লেনের বাসিন্দা। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যালে মৃত্যু হয়েছে অরিজিৎ দাস নামে ওই যুবকের। উপসর্গ নিয়ে গতকালই ভর্তি করা হয় হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখও রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আর এই ঘটনাতেই রাজ্য়ের দুই সরকারি হাসপাতাল, এসএসকেএম এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুললেন মৃতের পরিবার।

মৃতের পরিবার সূত্রে খবর, বছর ৩৫-এর অরিজিৎ পেশায় সেলসম্য়ান ছিলেন। মৃতের শ্বশুরের দাবি, গত শনিবার জ্বর হয়েছিল তাঁর। রবিবার রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গি ধরা পড়ে জামাইয়ের। এরপর তাঁকে প্রথমে এসএসকেএম এবং তারপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের শ্বশুরের দাবি, এসএসকেএমে বেড নেই বলে এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাঁদের রোগী সঙ্কটজনক নয় বলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর বেহালার বিদ্য়াসাগর হাসপাতালে ভর্তি করা হয় অরিজিতকে। মৃতের শ্বশুরের দাবি, বৃহস্পতিবার কলকাতা মেডিক্য়ালে নিয়ে আসার পর, ভর্তির প্রক্রিয়া চলাকালীনই মৃত্য়ু হয় অরিজিতের। মৃতের শ্বশুর শিশির দলুই বলেন, "আমরা ওকে নিয়ে গিয়েছিলাম এস এস কে এমে বলল বেড নেই। শমভুনাথ পণ্ডিতে নিয়ে গেলে বলে বাড়ি নিয়ে চলে যেতে। ওরা যদি ভর্তি নিয়ে চিকিৎসা করত তাহলে এটা হত না। আমরা বিদ্য়াসাগর নিয়ে যাওয়ার পর মঙ্গলবার অবস্থা ভাল হয়। আমাদের বলে অন্য় কোথাও নিয়ে যান। বুধবার বেহালার বালানন্দ ব্রহ্মচারী হাসাপাতালে নিয়ে গেলে নিয়ে গেলে কাল সকালে বলা হয় অন্য় কোথাও নিয়ে যাও।''

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২৩ সালে রাজ্য়ে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় ১২ বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পরের বছর আক্রান্ত হন ৩১ হাজার ১০০ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের National Centre for Vector Borne Diseases Control বা NCVBDC-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে- ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ। ২০২৪ সালে শেয়ার করা হয়েছে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ডেঙ্গি-তথ্য। ২০২৫ সালে এখনও পর্যন্ত ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে কোন তথ্যই দেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Howrah Promoter Death: CCTV ফুটেজে ছবি, রয়েছে টাওয়ার লোকেসন ও! কিন্তু ২ দিন পার হলেও হাওড়ার প্রোমোটার খুনে অভিযুক্তদের ধরতে পারল না পুলিশ!
CCTV ফুটেজে ছবি, রয়েছে টাওয়ার লোকেসন ও! কিন্তু ২ দিন পার হলেও হাওড়ার প্রোমোটার খুনে অভিযুক্তদের ধরতে পারল না পুলিশ!
State Doctor Bond Posting New Rule: চুক্তিভিত্তিক সার্ভিস, যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি! অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কের জেরেই নিয়মে বড় বদল?
চুক্তিভিত্তিক সার্ভিস, যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি! অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কের জেরেই নিয়মে বড় বদল?
Voter List: এখনও বাকি পাহাড় প্রমাণ নথি পরীক্ষা, আগামীকাল কীভাবে প্রকাশিত হবে ভোটার তালিকা?
এখনও বাকি পাহাড় প্রমাণ নথি পরীক্ষা, আগামীকাল কীভাবে প্রকাশিত হবে ভোটার তালিকা?
West Bengal News : SIR চূড়ান্ত তালিকা প্রস্তুত, কাদের নাম থাকছে? কাদের নামের পাশে লেখা হবে 'ডিলিটেড'?
SIR চূড়ান্ত তালিকা প্রস্তুত, কাদের নাম থাকছে? কাদের নামের পাশে লেখা হবে 'ডিলিটেড'?

ভিডিও

IND vs ZIM। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আজ ভারতীয় দলে বড় চমক? কারা পাচ্ছেন সুযোগ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ২৫.২.২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ২৫.২.২৬) পর্ব ১: ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, সাংবাদিককে বেধড়ক মার। হাওড়ায় বেলাগাম দুষ্কৃতীরাজ
Chok Bhanga 6ta: তালিকা প্রকাশ করতে হবে ২৮ ফেব্রুয়ারি: সুপ্রিম কোর্ট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২৩.০২.২৬) পর্ব ২: প্রয়াত মুকুল রায়, বিধানসভা থেকে কাঁচরাপাড়া, শেষশ্রদ্ধায় অভিষেক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung Galaxy S26 Ultra-তে বাড়ল ডিসপ্লের সাইজ, নতুন কী ক্যামেরা, দাম কত করেছে কোম্পানি ?
Samsung Galaxy S26 Ultra-তে বাড়ল ডিসপ্লের সাইজ, নতুন কী ক্যামেরা, দাম কত করেছে কোম্পানি ?
Credit Card Rules : ক্রেডিট কার্ডের বিল না দিলে কি জেল হতে পারে ? জেনে নিন আইনি সত্য ও বাঁচার উপায়
ক্রেডিট কার্ডের বিল না দিলে কি জেল হতে পারে ? জেনে নিন আইনি সত্য ও বাঁচার উপায়
Railways Rules : UTS অ্যাপ কাজ করবে না, ১ মার্চ থেকে রেলের অনেক নিয়মে বদল, না জানলে ভুগতে হবে !
UTS অ্যাপ কাজ করবে না, ১ মার্চ থেকে রেলের অনেক নিয়মে বদল, না জানলে ভুগতে হবে !
Galaxy S26 Ultra-তে অনন্য ফিচার, এবার স্মার্টফোনেই 'প্রাইভেসি ডিসপ্লে', আপনার চ্যাট উঁকি দিয়ে দেখতে পারবে না কেউ !
Galaxy S26 Ultra-তে অনন্য ফিচার, এবার স্মার্টফোনেই 'প্রাইভেসি ডিসপ্লে', আপনার চ্যাট উঁকি দিয়ে দেখতে পারবে না কেউ !
Cheque Book Fraud :  সাবধান ! চেক বই হারালে নিমিষেই খালি হতে পারে অ্যাকাউন্ট, জানুন বাঁচার উপায়
সাবধান ! চেক বই হারালে নিমিষেই খালি হতে পারে অ্যাকাউন্ট, জানুন বাঁচার উপায়
Griha Aadhar Yojana : প্রতি মাসের ১০ তারিখে অ্যাকাউন্টে আসবে ১৫০০ টাকা, জেনে নিন কারা পাবেন এই সুবিধা ?
প্রতি মাসের ১০ তারিখে অ্যাকাউন্টে আসবে ১৫০০ টাকা, জেনে নিন কারা পাবেন এই সুবিধা ?
Gold and Silver Price Today: সামান্য কমল সোনা-রুপোর দাম, কতটা স্বস্তিতে আমজনতা?
সামান্য কমল সোনা-রুপোর দাম, কতটা স্বস্তিতে আমজনতা?
E20 Petrol: সরকারি নির্দেশিকা, এবার থেকে ই২০ পেট্রোল বিক্রি করতে বাধ্য পেট্রোল পাম্পগুলো!
সরকারি নির্দেশিকা, এবার থেকে ই২০ পেট্রোল বিক্রি করতে বাধ্য পেট্রোল পাম্পগুলো!
Embed widget