এক্সপ্লোর

Ram Temple Pran Pratishtha 2025 : রামের বেশে বালিকাকে দেখেই উঠল 'জয় শ্রী রাম' স্লোগান, এই কারণে সময়ের আগেই রাম মন্দির প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপন

PM Narendra Modi: গত বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয় রাম মন্দিরের।

অযোধ্যা : অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর উদযাপন উপলক্ষে জমায়েত করেছেন বহু ভক্ত। শনিবার এই উৎসবরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এক বালিকা। যাকে রামলাল্লার রূপে সাজিয়ে তোলা হয়েছিল। মহারাষ্ট্র থেকে ওই বালিকা রামলাল্লার বেশে পৌঁছতেই তাকে ঘিরে ওঠে 'জয় শ্রী রাম' স্লোগান। শুক্ল যজুর্বেদের মন্ত্রের মাধ্যমে অগ্নিহোত্র দিয়ে শুরু হয় দিনটির। এর সঙ্গে সঙ্গে ছয় লক্ষ শ্রী রাম মন্ত্র জপ করা হবে। সঙ্গে সঙ্গে চলবে রাম রক্ষা স্তোত্র ও হনুমান চালিসা পাঠ। মন্দির চত্বরে 'অঙ্গদ টিলা'-র কাছে রাম কথারও পরিকল্পনা করা হয়েছে।   

গত বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। যদিও হিন্দু ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর এক বছরের উদযাপন হল আজ, শনিবার। গত বছর পৌষ মাসের শুক্ল পক্ষে এই অনুষ্ঠান হয়েছিল। এ বছর শুক্ল পক্ষ পড়েছে ১১ জানুয়ারি। তাই এদিনই প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকী পালন করা হয়। 

এই প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৬ বছরের এক শিশু পাঞ্জাবারে ফাজিলকা জেলা থেকে ১ হাজার কিলোমিটারের বেশি রাস্তা দৌড়ে আসে। এদিন তাকে সংবর্ধনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাঞ্জাবের আবোহর শহর থেকে নভেম্বরের ১৪ তারিখে যাত্রা শুরু করেছিল মহব্বত। শুক্রবারই সে অযোধ্যায় সরযূ নদীর তীরে পৌঁছয়। সে প্রায় ১২০০ কিলোমিটার পথ দৌড়েছে। প্রত্যেক দিন ১৯ থেকে ২০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এক বিবৃতিতে এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকার।

এদিকে রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এদিনই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "অযোধ্যায় রাম লাল্লার প্রথম প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। শতাব্দীর পর শতাব্দীর ত্যাগ, তপস্যা ও সংগ্রামের পর নির্মিত এই মন্দিরটি আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য। আমি আত্মবিশ্বাসী যে, এই দিব্য ও মহৎ রাম মন্দির একটি উন্নত ভারতের সংকল্প সাধনে মহান অনুপ্রেরণা হয়ে উঠবে।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রী বললেন, ‘তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’
আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রী বললেন, ‘তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget