এক্সপ্লোর

Dengue Update : 'মশার জাত-ধর্ম নাই, রাজনীতি নাই, ভাইগো, সাবধান সবাই' ডেঙ্গি আতঙ্কে ঘুরছে সচেতনতামূলক প্রচার গান

Jalpaiguri News : চলতি মরশুমে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Scare)। আক্রান্তের সংখ্য়া বাড়তে থাকায় জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর। এর মাঝেই সচেতনতামূলক প্রচারে গান বেঁধেছেন ধূপগুড়ির এক বাসিন্দা। তাঁর গানের কথা, 'মশার জাত-ধর্ম নাই, মশার রাজনীতি নাই, ডেঙ্গির বাহক মশা, ভাইগো, সাবধান সবাই'।

রাজ্য় জুড়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি (Dengue Update), লম্বা হচ্ছে মৃত্য়ু মিছিল, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া, শুধু শহর কলকাতাই নয়, জেলাতেও অব্য়াহত ডেঙ্গির তাণ্ডব। চলতি মরশুমে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর।

পুরসভাগুলিকে আবর্জনা পরিষ্কার, নিকাশি সাফাই, বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে।পাশাপাশি, মশারি ব্যবহার নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আর এই উদ্বেগের মাঝেই নাগরিকদের সচেতন করতে ডেঙ্গি নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির বাসিন্দা নজরুল হক।

এদিকে, উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতিতে টাস্ক ফোর্স গঠন করল মালদা জেলা প্রশাসন। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।  ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে।                

আর কত মৃত্য়ু ? আর কত প্রাণহানি ? ডেঙ্গির ভয়াবহ প্রকোপে (Dengue Scare) আর কত সহনাগরিকদের হারাতে হবে আমাদের ? সরকারি মতে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। আর বেসরকারিতে ? ৪৭। কার্যত পঞ্চাশ ছুঁইছুঁই ডেঙ্গিতে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ৪০ হাজার  মশাবাহিত (Mosquito Borne Disease) রোগের প্রকোপ ভয়াবহ আকার নেওয়ার পর প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। সেখানেই বিরোধীদের খোঁচা, প্রত্যেক বছর কেন একই চিত্র ? কেন অনেকের প্রাণহানির পর হুঁশ ফিরবে সরকারের। এর মাঝেই চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলেও সময় নষ্ট না করে ডেঙ্গি পরীক্ষা করিয়ে নেওয়া দরকার।     

আরও পড়ুন- সরকারি মতে মৃতের সংখ্যা ৩, বেসরকারিতে ৫০ ছুঁইছুই, আর কত প্রাণহানি ডেঙ্গিতে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget