এক্সপ্লোর

Dengue : বাড়ির তালা ভেঙে সাফ করা হল আবর্জনা ! ডেঙ্গি রুখতে তৎপর দক্ষিণ দমদম পুরসভা

Dengue Control Steps : গত শুক্রবারই দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দশম শ্রেণির এক স্কুলছাত্রের

জয়ন্ত পাল, ঝিলম করঞ্জাই ও মলয় চক্রবর্তী, দমদম : তালাবন্ধ বাড়ির তালা ভেঙে, সাফ করা হল আবর্জনা। ডেঙ্গি (Dengue) নিধনে, তৎপর দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Municipality)। সবটাই লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি।

প্রথমে হাতুড়ি দিয়ে ভাঙা হল তালা, ভিতরে ঢুকে বাড়ির আবর্জনা-আগাছা পরিষ্কার করলেন পুর কর্মীরা। দেখলেন, কোথাও জল জমে রয়েছে কিনা। এরপর ফের, গেটে লাগিয়ে দেওয়া হল নতুন তালা, চাবি তুলে দেওয়া হল পুলিশের হাতে। এ দৃশ্য আগে দেখেননি দক্ষিণ দমদমবাসী। 

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু-

গত শুক্রবারই দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দশম শ্রেণির এক স্কুলছাত্রের। এরপরই নড়েচড় বসে পুরসভা। এলাকায় এমন কিছু বাড়ি রয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। বাসিন্দারা অন্যত্র থাকেন। পুরসভার তরফে দাবি, আগাছা সাফের জন্য অনেকবার এই বাড়ির মালিকদের নোটিস পাঠানো হয়েছে। কিন্তু কোনও সাড়া মেলেনি। তাই, সোমবার, পুলিশকে সঙ্গে নিয়ে, এমনই ৩টি বাড়িতে অভিযান চালায় দক্ষিণ দমদম পুরসভার প্রতিনিধিরা। গেটের তালা ভেঙে, ভিতরে ঢুকে, বাড়ির চারপাশ পরিষ্কার করা হয়। সব বাড়িতে নতুন করে লাগানো হয় তালা। আর সেই তালার চাবি মালিকদের সংগ্রহ করতে হবে পুলিশের কাছ থেকে। 

দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক সঞ্জয় দাস বলেন, মৃত্যু কোনওদিনই কাম্য নয়। খুবই দুঃখজনক। কিছু পরিত্যক্ত বাড়ি তালা দেওয়া থাকে। তাদের বারবার নোটিস দেওয়া হয়। পাত্তা নেই। পুলিশের সাহায্য নিয়ে বাড়িতে তালা ভেঙে ঢুকে পরিষ্কার করলাম। আবার তালা দিয়ে চলে যাব। উপযুক্ত প্রমাণ দেখিয়ে তালা নিয়ে যাবে মালিক।

এনিয়ে দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চিকিত্‍সক চঞ্চল রায় বলেন, মানুষকে সচেতন হতে হবে।

এদিকে ডেঙ্গি দমন নিয়েও চলছে রাজনৈতিক বাগযুদ্ধ। এপ্রসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কেয়া দাস বলেন, আমরা অনেকদিন থেকেই এই বাড়িগুলোকে নোটিস করেছি। মে মাস থেকে আমাদের কাজ শুরু। এখানে যাঁদের জ্বর হচ্ছে, তাঁদের বিনামূল্যে ব্লাড টেস্ট হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার তরফে। এই অভিযান চলবে। ৩৫টি ওয়ার্ডেই চলবে।

উত্তর ২৪ পরগনা সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি স্বপন রায়চৌধুরী বলেন, সব দিক থেকে এরা ব্যর্থ। পয়সা কামাতে এসেছে। কামাবে। লোক দেখানো কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ ব্যর্থ।

অন্যদিকে, শিলিগুড়িতেও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি পরিস্থিতি। মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এদিন, শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৯২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯৫ জন। 

আরও পড়ুন ; ডেঙ্গিতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু দক্ষিণ দমদমে, সল্টলেকে আরও ১

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget