এক্সপ্লোর

Kolkata News: শহরে হেলে পড়ছে একের পর বাড়ি, নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

West Bengal News: সময় যত গড়াচ্ছে ততই শহরের হেলে পড়া বাড়ির ভারে ঝুঁকে পড়ছে তালিকা।

কলকাতা: শহরে একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে শোরগোলের মধ্যে নির্দেশিকা জারি করল পুর ও নগরোন্নয়ন দফতর। কলকাতা সহ রাজ্যের সব পুরসভার উদ্দেশে ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ি তৈরির অনুমোদনে বাধ্যতামূলক মাটি পরীক্ষার রিপোর্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র।

নির্দেশিকা জারি: সময় যত গড়াচ্ছে ততই শহরের হেলে পড়া বাড়ির ভারে ঝুঁকে পড়ছে তালিকা। বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, তপসিয়া, এন্টালি, মুকুন্দপুর- শহরজুড়ে হেলে পড়া বহুতলের ঠোকাঠুকি। এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। হেলে পড়া বাড়ি নিয়ে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। কলকাতা সহ রাজ্যে সব পুরসভার উদ্দেশে নির্দেশিকায় বলা হয়েছে, মাটি পরীক্ষার রিপোর্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র না থাকলে বাড়ির প্ল্যান অনুমোদন করা হবে না। পাশাপাশি, দফতরের মন্ত্রী জানিয়েছেন, হেলে পড়া বাড়ি সোজা করে এমন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ভারতে এরকম হেলে পড়া বাড়ি অনেক আছে এবং একটা পেটেন্ট সংস্থা নিয়ে রেখেছে, হেলে পড়া বাড়িকে ঠিক করার। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারাও শিগগিরি কলকাতায় আসছে এবং আমরা যেহেতু কলকাতায় মাটি পরীক্ষার উপর বেশি জোর দিই, আগে এটা হত না। মাটি পরীক্ষার উপর এত জোর দেওয়া হত না। তাই পুরনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে।''

হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়েই বিপর্যয় ঘটে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে। বাসিন্দারা অভিযোগ করেন, ডোবা বুজিয়ে তৈরি হয়েছিল ওই বহুতল। বাঘাযতীনের মতো অন্যান্য বহুতল নিয়েও সামনে এসেছে জলাভূমি বুজিয়ে নির্মাণের অভিযোগ। এইসব অভিযোগের মুখে পড়ে মেয়র কখনও বল ঠেলে দিয়েছেন বামেদের কোর্ট। ফিরহাদ হাকিম বলছেন, "কলোনি এলাকাগুলো প্রথমে জলাজমি ছিল...ফিলিং হয়েছে লেফট ফ্রন্টের সময়ে...এই বাড়িটাও প্রায় ১২-১৪ বছর আগের বাড়ি।'' কখনও দলের হয়ে ব্যাট ধরেছেন, কুণাল ঘোষ। তিনি বলেন, "এগুলো একটার বয়স ৪৯ বছর একটা ৪৬ বছর ধরে হেলে রয়েছে। জবাব দিতে হবে সিপিএমকে।''

এই প্রেক্ষিতেই শনিবার নির্দেশিকা জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার অংশুমান সরকার বলছেন, " যেক্ষেত্রে বেআইনি সেক্ষেত্রে তো পুরসভাকে করতে হবে। সয়েল টেস্ট দরকার, কিন্তু গ্যাপ দিতে হবে। বেআইনি। যেগুলো অবৈধ হলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা এলবিএস-রা করায় না।''

আরও পড়ুন: Complaint Against Doctors: 'স্বাভাবিক কাজকর্মে বাধা,' ৪ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget