এক্সপ্লোর

Dev CBI: গরুপাচারকাণ্ডে দেবকে তলব সিবিআইয়ের, ১৫ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ

Dev CBI: এবার গরুপাচারকাণ্ডে নাম জড়াল ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।

প্রকাশ সিনহা, কলকাতা: এবার গরুপাচারকাণ্ডে নাম জড়াল ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস।গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব। সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে।

গরুপাচারকাণ্ডে এর আগে এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করে গরুপাচারকাণ্ডে জড়িত একাধিক নাম উঠে এসেছিল। যাঁরা এনামুল হকের সঙ্গে কাজ করতেন তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল সিবিআই-এর তরফে। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরুপাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছিল দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে। 

২০২০ সালের নভেম্বর মাস থেকে সিবিআইয়ের (CBI) পর এবার গরু পাচারকাণ্ডে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, গরুপাচারের টাকা কোথায়, কীভাবে, কার হাতে যেত তা খতিয়ে দেখবে ইডি। অন্যদিকে CBI সূত্রে খবর, এই ঘটনায় ধৃত বিএসএফ কমান্ড্যান্ট Satish Kumar-র সিনিয়র অফিসারদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। দিল্লিতে ইডির (ED) সদর দফতরে এক বৈঠকের পর ঠিক হয়, গরু পাচার কাণ্ডে আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে ইডি তদন্ত করছে।

অন্যদিকে, গরু পাচারের কোটি কোটি টাকা ছেলে এবং শ্বশুরের অ্যাকাউন্টে সরাতেন ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার, আদালতে এমনটাই দাবি করেছিল সিবিআই। যদিও সতীশ কুমারের আইনজীবী দাবি করেছেন, আদালতে সিবিআই এই দাবি প্রমাণ করতে পারবে না। সল্টলেকের পাশাপাশি বাড়ি রয়েছে মুর্শিদাবাদ ও দিল্লিতে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বেনামি সম্পত্তি। গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের এ রকম প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে আগেই সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 

সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ২০১৫ থেকে ১৭ সালের মধ্যে ধৃত বিএসএফ অফিসার সতীশ কুমারের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল টাকা ঢুকেছে, তখন তিনি কোনও চাকরি করতেন না। পরে সতীশের ছেলেকে নিজের কোম্পানিতে চাকরি দেন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক।

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
Abhishek Banerjee: অভিষেকের অফিস নিয়ে নয়া বিতর্ক, 'ওরা জবরদখল ছাড়া কী করেছে?', বলছেন সজল, পাল্টা কুণাল বলছেন...
অভিষেকের অফিস নিয়ে নয়া বিতর্ক, 'ওরা জবরদখল ছাড়া কী করেছে?', বলছেন সজল, পাল্টা কুণাল বলছেন...

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget