এক্সপ্লোর

Dev: কথা রাখলেন দেব, নির্বাচনে জিতে ঘাটালে বৃক্ষরোপণ তারকা সাংসদের, সারলেন দলীয় কর্মসূচি

Ghatal News: দাসপুর থেকে দেব এদিন যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে। বিদ্যাসাগরের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে তারকা সাংসদ এদিন প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সোমনাথ দাস, ঘাটাল: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) তৃণমূলের (TMC) টিকিটে দাঁড়িয়ে ঘাটালে পুনরায় সাংসদ নির্বাচিত হন তারকা দেব (Dev)। কথা দিয়েছিলেন ভোটে জিতলে গাছ লাগাবেন। রাখলেন কথা। সোমবারই তিনি ঘাটালের (Ghatal) দাসপুরে দলীয় কর্মসূচি সেরে বৃক্ষরোপণ (Plantation Programme) করেন। 

ঘাটালে তারকা সাংসদ দেবের বৃক্ষরোপণ

সোমবার সকাল থেকেই তুঙ্গে স্টুডিওপাড়ায় সংঘাত। একদিকে পরিচালকদের কর্মবিরতির ডাক, অন্যদিকে টেকনিশিয়ানদের দাবি। কার্যত স্তব্ধ একের পর এক শ্যুটিং ফ্লোর। এরই  মাঝে ঘাটালে পৌঁছলেন তারকা সাংসদ দেব। নির্বাচনে জেতার পর ঘাটালে গিয়ে দলীয় কর্মসূচি সারেন তিনি। দাসপুরে বৃক্ষরোপণও করেন। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারকা সাংসদ জানান যে গত ২ মাসে ৪৫ হাজারেরও অধিক বৃক্ষরোপণ করেছেন তাঁরা। সেখান থেকেই যান বিদ্যাসাগরের জন্মস্থানে। তিরোদিবসে অর্পণ করলেন শ্রদ্ধা। 


Dev: কথা রাখলেন দেব, নির্বাচনে জিতে ঘাটালে বৃক্ষরোপণ তারকা সাংসদের, সারলেন দলীয় কর্মসূচি

দাসপুর থেকে দেব এদিন যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে। বিদ্যাসাগরের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে তারকা সাংসদ এদিন প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর প্রশাসনিক বৈঠক করতে আসেন তিনি ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে। তিনি জানান যে জমি পরিমাপের কাজ শেষ, এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এছাড়াও টলিপাড়ায় চলতে থাকা সমস্যা নিয়েও মুখ খোলেন। 

টলিপাড়ার 'সংঘাত' প্রসঙ্গে এদিন অভিনেতা প্রযোজক দেব বলেন, 'আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না। আমি মনে করি, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্প, প্রোডিউসার্স গিল্ড, সকলকেই একটা মধ্যস্থতায় আসতে হবে, যাতে কাজটা শুরু করা যায়। এবং যে দাবিগুলো উঠছে, সেগুলোর যতটা সম্ভব সেগুলি গ্রহণ করা এবং যেগুলি সম্ভব না, সেগুলিকে কীভাবে প্রগতিশীল উপায় এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা উচিত। যাতে কাজটা ভালভাবে সুষ্ঠভাবে হতে পারে। পৃথিবীর বড় বড় যুদ্ধ কথার বলে মিটেছে। কোনও যুদ্ধ লড়াই করে মেটেনি। এটা বিশাল কোনও রকেট সায়েন্স নয়। জটিলতা নেই এর মধ্যে। প্রত্যেক গিল্ডের একজন করে প্রতিনিধি গিয়ে বসে যদি আলোচনা করেন, আমার মনে হয় সমাধান হতে পারে।'

আরও পড়ুন: Tollywood Controversy: 'স্তব্ধ' স্টুডিওপাড়া, বন্ধ ক্যামেরা! 'বহাল থাকবে কর্মবিরতি', সাফ জানিয়ে দিলেন পরিচালকেরা

বারবার বৈঠকেও মিলল না সুরাহা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালকদের তরফে বলা হয়, 'কাউকে কাজে আসতে বারণ করা হয়নি, পরিচালকরা কর্মবিরতি করছেন। কালও কর্মবিরতি বহাল থাকবে'। 'বয়কট' বিতর্কে ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরিচালকেরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
BJP News: শাহজাহান বাহিনীর বেধড়ক মারে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ, তদন্তের জন্য ৫ বছর পর মাটি খুঁড়ে তোলা হল কঙ্কাল
শাহজাহান বাহিনীর বেধড়ক মারে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ, তদন্তের জন্য ৫ বছর পর মাটি খুঁড়ে তোলা হল কঙ্কাল
TMC News: 'নতুন করে সন্ত্রাস করার জন্য জমা হচ্ছে', তৃণমূল জমানায় খুন হওয়া TMC নেতার স্ত্রী সুবিচার পেতে দ্বারস্থ হতে চান মুখ্যমন্ত্রীর
'নতুন করে সন্ত্রাস করার জন্য জমা হচ্ছে', তৃণমূল জমানায় খুন হওয়া TMC নেতার স্ত্রী সুবিচার পেতে দ্বারস্থ হতে চান মুখ্যমন্ত্রীর
SIM Card Fraud: ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ
ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ

ভিডিও

Tarak Singh in Salt Lake BJP Office | আচমকা BJP দফতরে কেন গেলেন তারক সিং?
Derek O'Brien Letters to Election Commission : জোড়াফুল কার? কমিশনকে চিঠি পাঠালেন কালীঘাটপন্থী ডেরেক
West Bengal Bye Election | প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই Nandigram-এ প্রার্থী ঘোষণা 'কালীঘাট-তৃণমূল'-এর
Kunal Ghosh News : ‘নির্বাচন কমিশনে যে বিষয়টা চলছে, তা নিয়ে মন্তব্য করব না’, বললেন কুণাল ঘোষ | ABP
TMC News : 'Derek O'Brien কি Chief Election Commissioner হয়েছেন?', ডেরেককে খোঁচা Ritabrata Banerjee-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget