এক্সপ্লোর

Tollywood Controversy: 'স্তব্ধ' স্টুডিওপাড়া, বন্ধ ক্যামেরা! 'বহাল থাকবে কর্মবিরতি', সাফ জানিয়ে দিলেন পরিচালকেরা

Directors On Shooting Strike: টালিগঞ্জে ক্যামেরা বন্ধ, কর্মবিরতিতে অনড় পরিচালকরা। কালও কর্মবিরতি বহাল থাকবে, জানালেন পরিচালকরা।

কলকাতা: স্তব্ধ স্টুডিওপাড়া (Studio)। ফাঁকা সমস্ত ফ্লোর (Shooting Floor)। টালিগঞ্জে কার্যত ক্যামেরা বন্ধ। পরিচালক ও টেকনিশিয়ানদের মধ্যে তুঙ্গে সংঘাত। সোমবারও কাটল না জট। এখনও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রইলেন পরিচালকরা। আগামীকালও কাজ করবেন না পরিচালকরা, বহাল থাকবে কর্মবিরতির (Shooting Strike) সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অরিন্দম শীল (Arindam Sil), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), অঞ্জন দত্ত (Anjan Dutt), ইন্দ্রনীল রায়চৌধুরীর (Indranil Roy Chowdhury) মতো পরিচালকেরা। 

বহাল থাকবে পরিচালকদের কর্মবিরতির সিদ্ধান্ত

এদিন সাংবাদিক বৈঠক করা হয় পরিচালকদের তরফে। প্রায় ৪০০ পরিচালকের পক্ষে একে একে বক্তব্য রাখেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। এদিন কৌশিক বলেন, 'এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা খুবই অনভিপ্রেত। এই বিভাজনটা দয়া করে করবেন না। টেকনিশিয়নদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমরা পরিবারের মতো। এখানে 'আমাদের পেটে লাথি মারা'র মতো মন্তব্য চাই না। এগুলোকে প্রশ্রয় দেবেন না। আপনারা জানেন কত কাজ আগে আসত। আমরা বাইরে গেলে আমাদের বলেন, 'এখানে অনেক ঝামেলা'। এখানে নানা ধরনের আইনের জন্য তাঁরা আসেন না। কোনটা আইন, কোনটা বলবৎ করা যায় সেটা আলোচনা করার সময় এসেছে। রাহুলের ঘটনাটা আমাদের উস্কে দিয়েছে। আমরা চাই আইনের একটা মানচিত্র তৈরি হোক, নয়তো এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না।'

পরিচালকদের দাবি, 'কাউকে কাজে আসতে বারণ করা হয়নি, পরিচালকরা কর্মবিরতি করছেন।' তবে কালও কর্মবিরতি বহাল থাকবে, জানালেন পরিচালকরা। 'বয়কট' বিতর্কে ফেডারেশনের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন পরিচালকেরা। 'একতরফাভাবে আইন তৈরি করছে ফেডারেশন। এই সব আইনের জেরে সবার কাজের অসুবিধা হচ্ছে। একপেশে আইনের জন্য কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কতজন লোক নিয়ে কাজ করব, সেটা বাইরের লোক ঠিক করে দেবে? টলিপাড়ার আইন খতিয়ে দেখতে কোনও তৃতীয় পক্ষ থাকুক। সিনেমার লোক, আইন বোঝেন, এমন কাউকে যুক্ত করা হোক। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের কোনও সংঘাত নেই। অচলাবস্থার জেরে সবপক্ষেরই ক্ষতি হচ্ছে। নিয়মের বেড়াজালে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে', মন্তব্য পরিচালকদের।

আরও পড়ুন: Rituparna Sengupta: 'সমস্যা হয়েছে, তার মানে এটা নয় যে যার জেদে অনড় থাকবে' বলছেন ঋতুপর্ণা

টালিগঞ্জের জট কাটল না দুই গিল্ডের পৃথক বৈঠকেও। বন্ধ যাবতীয় শ্যুটিং, ফাঁকা সটুডিও। সিরিয়ালে রিপিট টেলিকাস্টের আশঙ্কা। 'পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত।
কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন। পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে', এদিন দাবি ফেডারেশনের। 'অচলাবস্থা কাটুক, যত দ্রুত সম্ভব কাজ শুরু হোক', বিবৃতি ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার অ্যাসোসিয়েশনের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget