এক্সপ্লোর

Dhupguri By Election Result 2023: ধূপগুড়ি উপনির্বাচনে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলেন TMC প্রার্থী

Dhupguri By Election Result: চতুর্থ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩৬০ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়।

জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। চতুর্থ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩৬০ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৯৬। বিজেপির প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৭৩৬।

৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে? নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র, পঞ্চায়েত নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়ে, কাউকে ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না। 

১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল, সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়। তবে ২০১৯-এ উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণ বদলে দেয় বিজেপি। গেরুয়া ব্রিগেডের দখলেই যায় জলপাইগুড়ি লোকসভা।  যার ৭টি বিধানসভার একটি হল ধূপগুড়ি। এই কেন্দ্রে ১৭ হাজার ৭৬৬ ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এর ২ বছর পরে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই মিতালি রায়কে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা দখল করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে লোকসভার লিড অনেকটাই কমে যায়। জয়ের ব্যবধান নেমে আসে ৪ হাজার ৩৫৫-তে। 
 
২ বছরের ব্যবধান। বিজেপি বিধায়কের মৃত্যুতে এবার উপনির্বাচন হল ধূপগুড়িতে। ময়দানে ৩ পক্ষ। এবারের ভোটে মূল ফ্যাক্টর হিসাবে যে যে বিষয়গুলি উঠে এসেছে, তা হল, ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতির ফল কি পাবে তৃণমূল? চা বাগান এলাকায় নিজস্ব ভোটব্যাঙ্ক অটুট রাখতে পারবে বিজেপি? তৃণমূল ছেড়ে মিতালি রায়ের হঠাৎ বিজেপিতে যোগদানে কার লাভ, কার ক্ষতি হবে? সিপিএম ও কংগ্রেসের জোট কি কোনও প্রভাব ফেলতে পারবে?

আরও পড়ুন, ধূপগুড়ি উপনির্বাচনে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে TMC প্রার্থী, ত্রিপুরার বক্সনগরে জয়ী বিজেপি

সূত্রের খবর, উপনির্বাচনের গণনায় যাতে পঞ্চায়েত ভোটের মতো অশান্তি না হয়, সেই জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। উল্টোদিকে, বিজেপি শাসিত ত্রিপুরার ২টি কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা শুক্রবার। তার আগে বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের দাবি না মানায়,গণনা বয়কটের ডাক দিয়েছে সিপিএম।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget