এক্সপ্লোর

Judges Threat: 'নেশা করেছিলাম, বুঝতে পারিনি', বিচারকদের আবাসনে দুষ্কৃতী হানায় 'সাফাই' ধৃতের!

Diamond Harbour Judges Threat: আবাসনের বাইরে ঘোরাফেরায় ধৃত ব্যক্তির দাবি, 'ওখানে সেদিন ভেলা ভাসানো ছিল। ভেলা ভাসানোর দিনে ওখানে একটু নেশা করে ফেলেছিলাম'

কলকাতা:  নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই! নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি দিলেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের ACJM-সহ তিনজন বিচারক। গত ৮ সেপ্টেম্বর রাতে বিচারক আবাসনের বাইরে দুষকৃতীদের আনাগোনার আশঙ্কাপ্রকাশ করেছেন বিচারকরা। এই ঘটনায় দুই পুলিশ কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আবাসনের বাইরে ঘোরাফেরায় ধৃত ব্যক্তির দাবি, 'ওখানে সেদিন ভেলা ভাসানো ছিল। ভেলা ভাসানোর দিনে ওখানে একটু নেশা করে ফেলেছিলাম। শুধু নীচে নেমে একটু উঠেছি। আর কিছুই জানি না আমি। পুলিশ আমাকে ধরে এনেছে। আমি শুধু নেমেছি। জাস্ট নেমে আবার উঠে এসেছি। নেশা করেছিলাম। বুঝতে পারিনি ওটা আবাসন।' 

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে গর্জে উঠেছে নাগরিক সমাজ। কিন্তু বিচারের দায়িত্ব যাঁদের কাঁধে থাকে, সেই বিচারকদের একাংশই কি না নিরাপত্তাহীনতায় ভুগছেন! তাঁদের ওপরে হামলার আশঙ্কা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা জজকে চিঠি দিলেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের তিন বিচারক। 

এই ঘটনায় নাম জড়াল পৈলান পুলিশ হেডকোয়াটার্সের এক পুলিশ অফিসার-সহ দুই পুলিশকর্মীর। চাঞ্চল্যকর বিষয় হল বিচারকরা চিঠিতে লিখেছেন শিশুদের যৌন হেনস্থার POCSO মামলায় একটি নির্দেশ দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আশঙ্কাপ্রকাশ করে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি দেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের তিন বিচারক। সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তাঁরা। 

ডায়মন্ড হারবার মহকুমা আদালতের ACJM এবং দুই অতিরিক্ত জেলা জজের অভিযোগ, আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের থেকে তাঁরা খবর পান, কুমারেশ দাস নামে পৈলান পুলিশ হেডকোয়াটার্সের এক অফিসার দুজনকে আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পাঠাচ্ছেন। বিচারকদের অভিযোগ, ডায়মন্ড হারবার থানার এক অফিসারের সঙ্গে ষড়যন্ত্র করে ওই পুলিশ অফিসার নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন আবাসনে আসা দু'জনের পরিচয় গোপন রেখে তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। বিষয়টি তাঁদের গোচরে আসার পরই পরিস্থিতির ওপর নজর রাখতে শুরু করেন তিন বিচারক। 

আরও পড়ুন, 'একজনও জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের

এরপরের অভিযোগ আরও মারাত্মক। বিচারকদের দাবি, ওই ব্যক্তিকে আবাসনের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রাত ১টা ১৩ মিনিটে ডায়মন্ড হারবার থানার আইসি-কে ফোন করেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। কিন্তু অভিযোগ, সঙ্গে সঙ্গে পুলিশ আসেনি। এদিকে মুখ ঢাকা ওই দুষ্কৃতী সন্দেহজনকভাবে তখনও ঘোরাফেরা করে যাচ্ছে আবাসনের বাইরে।   এই অবস্থায় রাত ১টা ২২ মিনিটে ফের আইসি-র সঙ্গে যোগাযোগ করেন ACJM। তারও ২০ মিনিট পরে পুলিশ কর্মীদের নিয়ে বিচারকদের আবাসনে পৌঁছন আইসি। 


বিচারকরা লিখেছেন, চলাফেরা দেখে তাঁদের আশঙ্কা যে ওই দুষ্কৃতী কাছে প্রাণঘাতী অস্ত্র থাকার সম্ভাবনা ছিল। কলকাতা হাইকোর্টে অভিযোগ আসার পর নড়চড়ে বসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 

হাইকোর্ট সূত্রে খবর, ইতিমধ্যে বিচারকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের আবাসনে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত পিকেটিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ। এই ঘটনায় FIR দায়ের হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget