এক্সপ্লোর

Didir Doot: ক্ষোভের মুখে 'দিদির দূত', কোথাও দলের মধ্যেই ক্ষোভের ছবি

South 24 Parganas: একদিকে ভাঙড়ে তৃণমূলের মধ্যে দ্বন্দ্বের ছবি, অন্যদিকে হুগলির গোঘাটে ক্ষোভের মুখে নেতা।

রঞ্জিত হালদার ও মোহন দাস, দক্ষিণ ২৪ পরগনা: সব ঠিক থাকলে আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে শুরু হয়েছে তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে দ্বন্দ্বের ছবি ধরা পড়ল।  আরাবুল ইসলাম ও রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। অন্যদিকে, হুগলির গোঘাটে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি।

পূর্ব মেদিনীপুরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। একাধিকবার 'দিদির দূত'-দের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। দিদির সুরক্ষাকবচ এবং দিদির দূত কর্মসূচির প্রথম দিনেই ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বের একাংশকে। বৃহস্পতিবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে। 'দিদির দূত' কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল ভাঙড়ে। একইদিনে হুগলির গোঘাটে অনুন্নয়ন নিয়ে তৃণমূলের প্রতিনিধিদের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। 

ভাঙড়ে 'দ্বন্দ্ব':
বৃহস্পতিবার, ভাঙড়ের হাজরা কালীবাড়ি মন্দির থেকে দিদির দূত কর্মসূচির সূচনা করেন ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলামও। এরপর সেখানে হাজির হন বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত ভাঙড়ের চেয়ারম্যান রেজাউল করিমের অনুগামীরা। আচমকা বচসায় জড়িয়ে যান তাঁরা। 

ভাঙড়ের তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা, শুভাশিস চক্রবর্তীর বিরুদ্ধে বিভাজনের অভিযোগ এনেছেন। রেজাউল করিমের অভিযোগ, কর্মসূচির বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। ভাঙড়ের তৃণমূলের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, 'অন্য অনুষ্ঠানে এসেছিলাম। আজকের কর্মসূচিতে আমাকে বলা হয়নি।'

ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, 'এটা তো সবারই অনুষ্ঠান। গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সবার আশা উচিত।'

হুগলিতেও ঝামেলা:
অন্যদিকে, বৃহস্পতিবার হুগলির গোঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেনাই অঞ্চলে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যান আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান, গোঘাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্যান্যরা। গ্রামে ঢুকতেই  আবাস যোজনায় বাড়ি না পাওয়ার ক্ষোভ তৃণমূলের প্রতিনিধিদের কাছে উগরে দেন বাসিন্দারা। 

আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান জয়দেব জানা বলেন, 'মানুষের ক্ষোভ থাকতেই পারে। অনেকের নাম বাদ গেছে, প্রধানমন্ত্রীর ক্রাইটেরিয়ার জন্য নাম বাদ যাচ্ছে। বিজেপি এর উত্তর দিক।'

ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, 'এরা তো কিছুই করেনি। কোনও উন্নয়ন নেই।'

আরও পড়ুন: পানীয় জলের জন্য মাসিক টাকা তোলা হচ্ছে ঘাটালে, পুরসভার বিরুদ্ধে পোস্টার এলাকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget