এক্সপ্লোর

Coochbehar: বিজেপি বিধায়ক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ শুনলেন 'দিদির দূত' তৃণমূল বিধায়ক

Coochbehar News: দিকে দিকে তৃণমূলের দিদির দূতেদের ঘিরে যখন ক্ষোভ-বিক্ষোভে যখন সুর চড়াচ্ছে বিজেপি। তখন কোচবিহারে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি।

শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী: স্কুলের প্রধান শিক্ষক (Head Master) বিজেপি বিধায়ক (BJP MLA)। আর সেই প্রধান শিক্ষক নাকি প্রায়দিন স্কুলেই আসেন না! 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে এমনই অভিযোগ শুনলেন সিতাইয়ের (Sitai) তৃণমূল বিধায়ক (TMC MLA) জগদীশ বর্মা বাসুনিয়া। প্রধান শিক্ষকের গরহাজিরার কথা জানিয়ে ফোন করলেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীকে। যদিও বিজেপি বিধায়কের দাবি, বেশিরভাগ দিনই স্কুলে যান তিনি।

'দূতে'র নজরে প্রধান শিক্ষক

তিনি একইসঙ্গে বিজেপি বিধায়ক, আবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক। একদিকে ভাতা মিলিয়ে বিধায়ক হিসেবে বেতন ১ লক্ষ টাকার কাছাকাছি! প্রতিমাসে আবার শিক্ষকতার জন্যও বেতন তোলেন! তিনি, কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। তাঁর বিরুদ্ধেই অভিযোগ, নিয়মিত বেতন নিলেও স্কুলে তাঁর উপস্থিতি মর্জিমাফিক!

দিকে দিকে তৃণমূলের দিদির দূতেদের ঘিরে যখন ক্ষোভ-বিক্ষোভে যখন সুর চড়াচ্ছে বিজেপি। তখন কোচবিহারে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। শুক্রবার সকালে দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে জাটিগারা মাধবচন্দ্র বিদ্যাপীঠ স্কুল পরিদর্শনে যান সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। এই স্কুলেরই প্রধান শিক্ষক হলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। স্কুলের হালহকিকত সম্পর্কে জানতে গিয়ে প্রধান শিক্ষক ও বিজেপি বিধায়কের হাজিরা নিয়ে জানতে চান তৃণমূল বিধায়ক।

স্কুলে পরিদর্শনে গিয়ে জগদীশ বর্মা বাসুনিয়াকে বলতে শোনা যায়, 'হেড মাস্টারমশাই স্কুলে আসেন?' জাটিগারা মাধবচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষকের কথায়, 'মাঝে মধ্যে আসেন।' বিজেপি বিধায়ক ও প্রধান শিক্ষকের গরহাজিরার অভিযোগ পেয়ে স্কুল থেকেই তাঁকে ফোন করেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক জিজ্ঞেস করেন, 'তুই স্কুলে না এলে যাঁরা সিনিয়র আছেন, তাঁদের দায়িত্ব দিবি। তুই স্কুলের স্টাফ রিকোয়ারমেন্ট পাঠিয়েছিস?' বরেনচন্দ্র বর্মনের উত্তর, 'হ্যাঁ, সব কিছু। ভ্যাকেন্সি তো?' জগদীশ বর্মা বাসুনিয়ার পাল্টা বক্তব্য, 'হ্যাঁ, ভ্য়াকেন্সি। তার একটা কপি আমাকে দিবি।'

সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার দাবি, 'খুব খারাপ অবস্থা। তিনজন মাত্র শিক্ষক। প্রধান শিক্ষক বিজেপি বিধায়ক। আসেনই না। আজ গিয়ে দেখি মাত্র ১৯ জন পড়ুয়া।' বিজেপি বিধায়কের নামে নালিশ করতে এরপর সোজা শিক্ষাপ্রতিমন্ত্রীকে ফোন করে বসেন তৃণণূল বিধায়ক। 

আরও পড়ুন:  Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে কি গোপাল দলপতির আদৌ কোনও ভূমিকা আছে? ধোঁয়াশা কাটাকে জেরার করতে চাই ইডি

কিন্তু, এতকিছুর পরও বিজেপির বিধায়ক-হেডমাস্টারমশাই কিন্তু সাফাই দিতে পিছপা হননি। জাটিগারা মাধবচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের সাফাই, 'অনেক জায়গায় জনপ্রতিনিধিরা তো স্কুলেই যান না। আমি তো তাও যাই। গতকালও সরস্বতী পুজোয় স্কুলে গিয়েছি। খোঁজখবর নিয়েছি। রাজ্য সরকারের যা নীতি, তার জন্যই স্কুলগুলোর এই অবস্থা। সব স্কুলেই এক অবস্থা, শিক্ষক নেই। স্কুল চলবে কী করে?'

এখন এই জটিল সমস্য়ার কোনও তড়িঘড়ি সমাধান হয় কি না, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget