এক্সপ্লোর

Digha Jagannath Temple: ‘ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে’, দিঘার জগন্নাথধাম থেকে এই বার্তা দিলেন দেব…

Digha Jagannath Mandir: এদিন মহাসমারোহে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল।

দিঘা: মানুষে মানুষে ভাগ নয়, ধর্ম যেন বাঁচিয়ে রাখে সকলকে, দিঘার জগন্নাথ মন্দির থেকে এমনই বার্তা দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল। আর সেখান থেকেই রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন দেব।  ধর্মের নামে যে বিষ ছড়ানো হচ্ছে, তার পরিবর্তে মানুষের সুবুদ্ধি কামনা করলেন তিনি। (Digha Jagannath Temple)

এদিন মহাসমারোহে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল। সেখানে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। আর সেখান থেকেই রাজ্যবাসীকে বার্তা দেন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "জগন্নাথ ঠাকুর আমাদের বাংলার বুকে চলে এল। আমি একটাই প্রার্থনা করতে চাই, যেভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিন, শান্তি দিন। ধর্ম যেন মানুষকে বাঁচিয়ে রাখে, ধর্ম যেন মানুষকে আলাদা না করে। শান্তি চাই, দেশের প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকলে যেন ভাল থাকেন, সুস্থ থাকেন।" (Digha Jagannath Mandir)

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য সরকারের তরফে বিশেষ তৎপরতা দেখা গেলেও, বিরোধীরা যদিও একযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। সেই নিয়ে প্রশ্ন করলে দেব বলেন, "কে কটাক্ষ করছে, কে করছে না, তার দায়িত্ব আমার নয়। আমার মনে হয় এটা দারুণ উদ্যোগ। দিঘার পর্যটন আরও লাভজনক হবে। এটা নির্বাচনের বছর নয়, তাই ভোট টানার কথা বলা যায় না। প্রচুর বাঙালি আছেন, কেউ দেশে থাকেন, কেউ বিদেশে। তাঁরা জগন্নাথের ভক্ত। বাংলার জগন্নাথধামে আসতে পারেন তাঁরা।" (TMC MP Dev)

দিঘার জগন্নাথ ধাম নিয়ে রাজনৈতিক তরজার প্রেক্ষিতেও মুখ খোলেন দেব। তাঁর বক্তব্য, "যাঁরা দেখেছেন, প্রত্যেকেই বলছেন অদ্ভুত শান্তি, ভাললাগার ব্যাপার আছে। আমাদের দেশ তো এই জন্যই বিখ্যাত! আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন দেবতা এবং সংস্কৃতি ধরে রাখি। বিরোধীরা এর বিরোধিতা করলে, আমার মনে হয় বোকা বোকা জিনিস। ঠাকুর সবাইকে শান্তি দিন, সুবদ্ধি দিন। সবটাই যেন ভাগ করার রাজনীতি না হয়। এক করার জন্যও কিছু রাজনীতির প্রয়োজন। তাই দিঘার জগন্নাথ ধাম সুন্দর উদ্যোগ।"

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হল দিঘার জগন্নাথ ধামের। সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে পরানো হয় রাজবেশ। এরপর সকাল ১১টা ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয়। ভাত, বিভিন্ন রকমের ডাল, রকমারি মিষ্টি সহযোগে ৫৬ ভোগ প্রস্তুত করা হয় সেখানে। মুখ্যমন্ত্রী দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। আজ থেকেই সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ ধামের দরজা। দিঘা রেল স্টেশনের কাছে ২০ একর জায়গার ওপর জগন্নাথ ধাম তৈরি হয়েছে। নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। উদ্বোধনের পর দিঘার জগন্নাথ ধামের দায়িত্ব ইসকনের। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, জিত গঙ্গোপাধ্যায়ও। 

Input By : https://bengali.abplive.com/news/chinmoy-krishna-das-gets-bail-in-bangladesh-who-was-arrested-in-sedition-case-1133125

সেরা শিরোনাম

Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
News Live: হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
Landslide : টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত
টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget