এক্সপ্লোর

BJP News: 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না', বিস্ফোরক দিলীপ! 'বড় বড় জ্ঞান দিচ্ছেন', পাল্টা শুভেন্দু

West Bengal BJP Tussle: বঙ্গ বিজেপির হার নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না। সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি।

কলকাতা: লোকসভা ভোটে (Lok Sabha Election) প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে বিজেপিকে (BJP) অনেক পিছনে ফেলে দিয়েছে তৃণমূল (TMC)। দেশের মতো বাংলাতেও বিজেপির গ্রাফ নিম্নমুখী, ২০১৯ সালে যেখানে তারা এরাজ্যে ১৮টা আসন পেয়েছিল সেখানে এবার তারা জিতেছে ১২টি আসনে। এই নিয়ে  রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। নাম না করে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।  

বঙ্গ বিজেপির হার নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না। সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি। নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না', দলেরই একাংশকে নিশানা করে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 

এদিকে পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারীও। এ রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'ডায়মন্ড হারবার, কেশপুর মডেলে ছাপ্পার পরও ২ কোটি ৩৫ লক্ষ ভোট পাওয়া বিরাট ব্যাপার। যাঁরা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাঁরা অতীত জানেন না। আগের থেকে বিজেপির অবস্থা অনেক ভাল। তখন আইপ্যাক ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না'। 

রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে কি ক্রমেই দ্বন্দ্ব বাড়ছে দিলীপ ঘোষের? কেন্দ্র বদল নিয়ে ফের নাম না করে নেতৃত্বের একাংশকে নিশানা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেছেন, প্রথমে রাজি না হলেও, পার্টির নির্দেশ মেনে গেছিলাম। পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে লিখলেন ওল্ড ইজ গোল্ড। দিলীপ বলেছিলেন, 'দলের ধারণা ছিল, আমি গেলে ওখানে জিতে যাব। মেদিনীপুর তো জেতা আসন। কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গিয়েছিলাম।' প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছিলেন সুকান্ত মজুমদার।                                    

আরও পড়ুন, 'অতি আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই', তৃণমূলের নব নির্বাচিত সাংসদদের সতর্ক করলেন মমতা

এতদিন, তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলত সিপিএম-কংগ্রেস। ভোটের ফলপ্রকাশের পর এবার সেই সেটিংয়ের অভিযোগ তুললেন, বিষ্ণুপুরের  জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ! শুধু তাই নয়, ইঙ্গিতপূর্ণভাবে, খারাপ ফল নিয়ে রাজ্যে নেতৃত্বের একাংশকে তুলোধনার পাশাপাশি, অভিষেকের প্রশংসা করলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget