এক্সপ্লোর

Dilip Ghosh: 'ছোট বাচ্চাদের দিয়ে রাজনৈতিক প্রচার করাবেন', ইউনিফর্ম বিতর্কে মমতাকে তোপ দিলীপের

Dilip Ghosh aims Mamata Banerjee: বিজেপির সর্বভারতীয় সহসভাপতির কথায়, কেন্দ্র সরকারের পয়সায় এই প্রকল্প চালানো হচ্ছে আর তা দলের নামে প্রচার করা হচ্ছে।

জয়ন্ত পাল, কলকাতা: স্কুলে এবার নীল-সাদা পোশাক। পড়ুয়াদের ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলার লোগো। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো নিয়ে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

কী বলেছেন দিলীপ ঘোষ? 

বিজেপির সর্বভারতীয় সহসভাপতির কথায়, কেন্দ্র সরকারের পয়সায় এই প্রকল্প চালানো হচ্ছে আর তা দলের নামে প্রচার করা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্প যারা পেয়েছেন সেই পরিবারকেও প্রচারের জন্য মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন। সরকারি পয়সা দলের প্রচারের একটা উদাহরণ তৃণমূল করে দেখাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের দিয়েও রাজনীতির প্রচার করানো হচ্ছে। 

প্রসঙ্গত, চলতি বছরে নতুন করে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকী ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ মতো ‘ক্ষুদ্র, মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দফতর’ স্কুল পড়ুয়াদের জন্য নির্দিষ্ট পোশাক তৈরি করে সরবরাহ করবে। প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দেওয়া হবে সাদা জামা ও নীল ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের জন্য বরাদ্দ সাদা জামা ও নীল স্কার্ট। আর ষষ্ঠ থেকে অষ্টম ছাত্রীদের দেওয়া হবে নীল-সাদা সালোয়ার কামিজ ও দোপাট্টা।

এদিকে, কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ ইডির দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-র নজরে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, "মাথা উঁচু করে জেলে যান উনি। যাদের আপাতমস্তক দুর্নীতির কালি লেগে আছে কোন কিছু বাদ নেই তাঁদের। মুখে বড়বড় কথা সাজে না।" পাশাপাশি তপন কান্দুর খুনের ঘটনায় দেরিতে ফরেন্সিক পৌঁছানো নিয়ে বলেন, বিরোধী শূন্য যে রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব তারই উদাহরণ। বিরোধীদের জন্য কোন তদন্ত হয় না। আমাদের ২০০-এর বেশি কর্মকর্তা মারা গিয়েছেন তাদের নিয়ে কোন তদন্ত হয়নি। কেউ গ্রেফতার হয়নি। কেউ সাজা পায়নি। সরকার পুলিশকেও রাজনীতির প্রচারে লাগাচ্ছে। প্রশাসনের সমস্ত যন্ত্রকে পার্টির রাজনীতিতে লাগাচ্ছে। বিরোধীদের কোন সুরক্ষা নেই, সম্মান নেই।" 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget