এক্সপ্লোর

Dilip on Mamata: 'কেন আর জায়গা নেই কলকাতায় ?' মমতা-অভিষেকের সভা ঘিরে বিস্ফোরক দিলীপ

Dilip on Abhishek Mamata: রেডরোডের ধর্নামঞ্চে মমতা। এদিকে ডিএ ধর্নার মঞ্চের অদূরেই আবার অভিষেকের সভা। আর এদিন মমতা ও অভিষেকের কর্মসূচি নিয়ে আক্রমণ দিলীপের।

কলকাতা: আজ ইতিমধ্য়েই রেডরোডের ধর্নামঞ্চে পৌঁছেছেন মমতা। এদিকে ডিএ ধর্নার মঞ্চের অদূরেই আবার অভিষেকের সভা। আর এদিন মমতা ও অভিষেকের কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষ বলেন,' উনি একজায়গায় ধর্না দিচ্ছেন, ভাইপো আরেক একজায়গায় ! আপনাকে ধর্না দিতে হবে ওখানেই, যেখানে অনশন চলছে', বলে বিস্ময়প্রকাশ করেছেন বিজেপি নেতা।

তিনি প্রশ্ন তুলে বলেন, ' কেন আর জায়গা নেই কলকাতায় ? উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টে এসে আশঙ্কা প্রকাশ করেছিল, আগেও মঞ্চ ভেঙে দেওয়ার হুমকি এসেছে তাদের কাছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছিল। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির সংযোজন , 'ডিএ- নিয়ে যারা ধর্না দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে অ্যারেস্ট করবেন, তুলে দেবেন, কিন্তু পারেননি। কোর্ট তাঁদেরকে নির্দেশিকা দিয়েছে।'

প্রসঙ্গত,  বকেয়া DA-আদায়ে (DA Agitation) আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে, শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা (Abhishek Banerjee Rally) রয়েছে। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না। 

 মূলত শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার বিরোধিতা করে গতকাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন DA-আন্দোলনকারীরা (DA Agitators)।অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট (Calcutta High Court), আবেদন জানিয়েছিলেন মামলাকারীর দল। তবে শেষ অবধি শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় (Rally) শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে আদালতের । ছাড়পত্র দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে, বিচারপতি সতর্ক করে দিয়ে বলেন, 'আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফ থেকে অশান্তির কোনও উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভাল হবে না। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে সওয়াল করা হয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কিছু হলে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বিচারপতি মন্তব্য করেন, সিপিকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে যেন একই জায়গায় দু'টি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়।

আরও পড়ুন, আজ মমতার পাল্টা ধর্নায় বসছেন শুভেন্দুরাও

 পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget