এক্সপ্লোর

Dilip Ghosh:'.. আর উনি প্যাকেজ দেবেন', এগরা বিস্ফোরণকাণ্ডে দিলীপের নিশানায় মমতা

Dilip Attacks Mamata: এগরাকাণ্ডের ১১ দিন পর খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দাগতে ছাড়েননি দিলীপ ঘোষ, কী বললেন বিজেপি নেতা ?

কলকাতা: এগরাকাণ্ডের ১১ দিন পর খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে গিয়েই বিস্ফোরণকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন তিনি (Egra News)। প্রকাশ্যে বলেন, 'মাথানত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি।' শনিবার সকালে খাদিকুলের সভায় সর্বসমক্ষেই ক্ষমাপ্রার্থনা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। যদিও এদিন তোপ দাগতে ছাড়েননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির তীব্র আক্রমণের মুখে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'বোমা সাপ্লাইয়ের হাব হয়ে গেছে পশ্চিমবঙ্গ'

এদিন দিলীপ ঘোষ বলেন, 'ওনার লোকেরা বোমা ফাটিয়ে মানুষ মারবে। আর উনি প্যাকেজ দেবেন। এই প্যাকেজ দিয়ে কতদিন চালাবেন ? বোমা কারখানা বন্ধ করছেন না কেন ? বোমা সাপ্লাইয়ের হাব হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমি আফগানিস্তান বললে ববি হাকিমের কষ্ট হয়। এ রাজ্য আফগানিস্তান সিরিয়া সব হয়ে গেছে। লোকে কেন আপনাদের আক্রমণ করছে ? কেন চোর বলছে? ওরা অত্যাচারে জর্জরিত হয়ে গেছে।' 

ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় বিজেপির দিকে ঠেলেছে তৃণমূল

অপরদিকে, রাজ্যের একের পর এক বিস্ফোরণকাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই গতকাল অভিষেকের কনভয়ে হামলার ইস্যুতে তোলপাড় ঘাসফুল শিবির। দেবাংশু থেকে তৃণমূলের শীর্ষনের্তৃত্ব ইতিমধ্যেই তীব্র নিশানা করেছেন। ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় ইতিমধ্যেই বিজেপির দিকে ঠেলেছে তৃণমূল। এদিকে আজ সেই শালবনিতেই মমতার সভা। আজ জনজোয়ারে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

'মুখ্যমন্ত্রী ওখানে এক পয়সার কাজ করেননি'

আর এই ইস্যুতেই দিলীপ ঘোষ এদিন বলেন, 'মুখ্যমন্ত্রী ওখানে এক পয়সার কাজ করেননি। আর কালীঘাটে বসে বলে দেন জঙ্গলমহল হাসছে। ওনারও যোগ্য জবাব পাওয়ার দিন এসে গেছে। অভিষেক বলছেন, ওরা নাকি কুড়মি ভোট পায় না। তাহলে পুরুলিয়া বাঁকুড়াতে কুড়মি এলাকায় ওরা ভোটে জিতল কীভাবে ? ভোটও নেবেন। স্বীকারও করবেন না। অপমানও করবেন। এসব করার অধিকার কে দিয়েছে ?'

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

'উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে'

প্রসঙ্গত, গতকাল শালবনিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিন সন্ধ্যায়। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর চালানো হয় অভিযোগ। গতকাল এনিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget