এক্সপ্লোর

Dilip Ghosh: 'দিদিমণির সকালবেলা মাথা গুনতে হয়..', কেন বললেন দিলীপ ?

Dilip Attacks Mamata: দিলীপ ঘোষের বিস্ফোরক ইঙ্গিত কার দিকে?

কলকাতা: নিয়োগ থেকে গরু-কয়লা পাচার কিংবা রেশন দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে!জেলে রয়েছেন দু'জন মন্ত্রী। দু'জন তৃণমূল বিধায়ক-সহ তৃণমূলের একাধিক বর্তমান এবং বহিষ্কৃত নেতা।এর মধ্য়েই এবার বিস্ফোরক ইঙ্গিত শোনা গেল দিলীপ ঘোষের মুখে ! 

দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন, 'আজকে পশ্চিম বাংলায় ভাবুন আপনি, শিক্ষামন্ত্রী জেলে। আর কে কে যাবে! যখন তখন যাকে তাকে ধরতে পারে। দিদিমণি এখন সেই মুরগির বাচ্চা আগলে রেখেছেন। যেমন যাঁরা গ্রামে থাকেন, কাক এসে তুলে নিয়ে যায়, চিল এসে তুলে নিয়ে যায় মুরগির বাচ্চা। এখন সকাল বিকেল পাহারা দিচ্ছেন, কোনটাকে কখন তুলে নিয়ে গেল। সকালবেলা মাথা গুনতে হয়। পার্থ আছে কিনা, ববি আছে কিনা, বালু আছে কিনা। দেখল দু'টো নেই।'

তিনি আরও বলেন,' তা আমি বলছি, দিল্লির দু'জন মন্ত্রী জেলে গেছেন, মুখ্য়মন্ত্রীর কাছে চিঠি এসেছে। আমাদের মুখ্য়মন্ত্রীর তো ২টো মন্ত্রী, ৩জন MLA, আরও কত নেতা গেছে। তাঁর কাছে একটা চিঠি আসা উচিত কিনা? স্ট্য়াটাসে লাগছে না তো আমাদের। অন্য় মুখ্য়মন্ত্রীরা চান্স পাচ্ছে, ED-CBI তাঁদের নাম নিচ্ছে। আমাদের মুখ্য়মন্ত্রীর নাম এখনও নেয়নি। আমার মনে হয়, দু-একজন মন্ত্রী ধরা পড়লে, জ্য়োতিপ্রিয় বলে দিয়েছে, আমি জানি না, দিদি সব জানে। কেষ্ট বলে গেছে, দিদি জানে।'দিলীপ ঘোষের বিস্ফোরক ইঙ্গিত কার দিকে? একের পর এক দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে, তেমন তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদও চড়ছে দিনে দিনে। 

আরও পড়ুন, 'ভারত কাল জিতবে,তারপর..', কী বার্তা সলমনের ?

সম্প্রতি আমডাঙ্গায় তৃণমূল নেতা 'খুন' প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,'কে কাকে প্রটেকশন দেবে? এগুলি তো পার্টির কাজ নয়। রাজনৈতিক কর্মীরা মানুষের কাছে যায় না। মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশ পাকিস্তান-আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে। এখানে কেউ সুরক্ষিত নয়। প্রকাশ্যে পিটিয়ে মানুষ মারা হচ্ছে। কেউ বিরোধিতা করলে, তাকে রেয়াত করা হচ্ছে না। প্রশাসন কোথায়? আইন শৃঙ্খলা কোথায় ? সরকার কোথায় ? মুখ্যমন্ত্রী ২ মাস ধরে বাড়িতে বসে আছেন। তিনি চালাতে পারছেন না। অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। ভাইপোকে দিয়ে দিন। রিজাইন করুন। পুলিশমন্ত্রী অন্য কাউকে করুন। পারবেন না, এটা প্রমাণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি ওনাকে ভোট দিয়ে ভুল করেছে?'

সেরা শিরোনাম

West Bengal News Live: উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র, প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র, প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
Cyclone Arnab : ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?
ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget